
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ৯:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৩, ৯:২৯ এ.এম
চুনারুঘাটে তফশিল কে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

চুনারুঘাটে তফশিল কে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
আজিজুর রহমান আজিজ হবিগঞ্জ জেলা প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাট আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তপশিলকে স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় সাতটা চুনারুঘাট শহরে তফশিল ঘোষণার পর পরই আনন্দ মিছিল বের করেন তারা৷ এতে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনার কর্তৃক ঘোষিত তপশিলকে স্বাগত জানানো হয়। বক্তারা বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। বিএনপির চক্রান্ত ও ষড়যন্ত্র আমরা রুখে দিবো। নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। আগামী ৭ জানুয়ারী, রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোছাঃ রহিমা খানম (সুমি) নড়াইল হাসপাতাল মার্কেট ২য় তলা নড়াইল থেকে প্রকাশিত... বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল "দৈনিক নারী জাগ্রত" E–mail: narijagrata@gmail.com
"দৈনিক নারী জাগ্রত" @ সর্বস্বত্ব সত্বাধিকার সংরক্ষিত–২০২৪