
মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি
আজ ৩০ শে জানুয়ারি রোজ মঙ্গলবার সকাল ১১,০০ ঘটিকায়, জেলা আওয়ামী লীগ অফিসের সামনে থেকে, নওগাঁ জেলা আওয়ামী লীগের উদ্যোগে সিনিয়র সহ সভাপতি আঃখালেক এর নেতৃত্বে বিভিন্ন সংগঠনের হাজারো নেতৃবৃন্দ কে নিয়ে নওগাঁ জেলা শহরের বিভিন্ন স্হান প্রদক্ষিন করেন।এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জাতীয় কমিটির সদস্য আঃরহমান, যুগ্ম সাঃসম্পাদক বিভাষ মজুমদার গোপাল সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তোতা, দপ্তর সম্পাদক আঃলতিফ বকুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তি যোদ্ধা, মাহবুবুল হক কোমল, সাঃসম্পাদক আলহাজ্ব, বীরমুক্তি যোদ্ধা রেজাউল করিম, মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আক্তার, কৃষক লীগের আহবায়ক আঃওয়াহাব, যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, শ্রমিক লীগের সভাপতি আঃমজিদ, যুবলীগের সাধারণ সম্পাদক বীমান কুমার রায়, যুবমহিলা লীগের সাঃসম্পাদক ফেন্সি আক্তার, সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃরাসেল আহমেদ সাঃসম্পাদক নূরমোহাম্মদ লাল,ছাত্র লীগের সভাপতি সাব্বির আহমেদ রিজভী সাঃসম্পাদক সিউল আহমেদ। শহরের বিভিন্ন মূল সরক প্রদীক্ষন করে আবারও জেলা আওয়ামী লীগ অফিসের সামনে এসে শেষ হয়।মিশিল শেষে বিভিন্ন সংগঠনের জেলা পর্যায়ে সভাপতি ও সাঃসম্পাদক গন বক্তব্য রাখেন। এই সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাঃসম্পাদক বিভাষ মজুমদার গোপাল। বিভিন্ন বক্তরা বলেন, আজ শান্তি পূর্ন ভোটের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। দেশী,বিদেশি মিডিয়া এবং রাষ্ট্রদূত গন ভূয়সী প্রশংসা করেছেন যে বাংলাদেশে একটা সঠিক ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে কিন্তু বি এন পি দল ভোটে যায় নাই কারণ তাদের একটা বিশাল ভরাডুবি হবে। আজ তারা ঘোষণা করেছে কালো পতাকা মিছিল করবে তাদের এই দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সারা দেশের ন্যায় নওগাঁ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই বিশাল শান্তি, গনতন্ত্র উন্নয়ন শোভাযাত্রা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোছাঃ রহিমা খানম (সুমি) নড়াইল হাসপাতাল মার্কেট ২য় তলা নড়াইল থেকে প্রকাশিত... বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল "দৈনিক নারী জাগ্রত" E–mail: narijagrata@gmail.com