1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

আওয়ামী লীগ ১৪ দলীয় জোটেই নির্বাচন করবে কুষ্টিয়ায় হানিফ

হৃদয় রায়হান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৬ বার পঠিত

আওয়ামী লীগ ১৪ দলীয় জোটেই নির্বাচন করবে কুষ্টিয়ায় হানিফ। 

হৃদয় রায়হান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। আওয়ামী লীগ ১৪ দলীয় জোটেই নির্বাচন করবে। ১৪ দলের বাইরে অন্য কোনো দলের সঙ্গে আসন ভাগাভাগির কোনো সুযোগ নেই।

আজ শনিবার (৯ ডিসেম্বর২০২৩) দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সদর উপজেলা কমিটির বর্ধিত সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘বিএনপি এখন বাস-ট্রাকে আগুন দিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাচ্ছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড করে তারা মূলত আরও জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। সরকার পতনের কথা বলে বিএনপি নেতাকর্মীদের উজ্জীবিত করে রাখতে চায়।

তিনি আরও বলেন, আর নাশকতা যেগুলো হচ্ছে সেটা বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে শক্ত পদক্ষেপ নিচ্ছে। যে এলাকায় নাশকতা হবে সেই এলাকার বিএনপি নেতাদের এর দায়ভার বহন করতে হবে। নাশকতা করলেই তাকে আইনের আওতায় আসতে হবে। আশা করছি দু’একটি কঠোর পদক্ষেপ নিলেই এই চোরাগুপ্তা নাশকতা বন্ধ হয়ে যাবে।

হানিফ বলেন, নিষেধাজ্ঞা নিয়ে স্বপ্ন দেখছে বিএনপি, তারা ভাবছে কোনো বিদেশি প্রভু তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। বিএনপির একটি গুজব সেল আছে, এদের কাজই হলো গুজব সৃষ্টি করা। এগুলোর কোনো ভিত্তি নেই।

এ বর্ধিত সভায় মাহবুব-উল আলম হানিফ ছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও অন্যান্য নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর