1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ

নারী জাগ্রত ডেস্ক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২৬৬ বার পঠিত

সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে এলাকার দরিদ্রদের মধ্যে উপহার বিতরণ অনুষ্ঠান গত ৪ মার্চ মঙ্গলবার দুপুরে সৈয়দপুর বাজার ব্যবসায়ী সমিতির অফিস রুমে অনুষ্ঠিত হয়। সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনের সভাপতি সৈয়দ জিল্লুল হক এর সভাপতিত্বে ও মুফতি সৈয়দ শামীম আহমদের পরিচালনায় উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মাওলানা সৈয়দ সানাওয়ার আলী, বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম, হাফিজ মাওলানা সৈয়দ ওজায়েরুল হক মমনু, মাওলানা সৈয়দ শাহিদ আহমদ, মাগুরা ক্রিকেট ক্লাবের সাবেক সভাপতি ব্যবসায়ী সৈয়দ হিলাল আহমদ, আলোকিত সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও ইতালি প্রবাসী সৈয়দ হাফিজ উদ্দিন, মুফতি সৈয়দ আব্দুর রহমান, আলোকিত সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি মাওলানা সৈয়দ আবিদ আহমদ প্রমুখ।অনুষ্ঠানে পবিত্র রমজান উপলক্ষে এলাকার দরিদ্রদের মধ্যে উপহার বিতরণ করেন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনের সভাপতি সৈয়দ জিল্লুল হক সহ অতিথিবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশীরা দেশের অমূল্য সম্পদ। তারা সুদূর প্রবাসে থেকে নাড়ীর টানে সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডন এর মাধ্যমে দেশ, জাতি ও মানুষের কল্যাণমূলক কাজের মাধ্যমে ভূমিকা রাখছেন। দেশের যে কোন দুর্যোগে সমিতির মাধ্যমে প্রবাসী নেতৃবৃন্দ সহযোগিতা নিয়ে হতদরিদ্র জনগোষ্ঠির পাশে দাঁড়ান। তারই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসে উপহার বিতরণ করা একটি মহতী ও প্রশংসনীয় উদ্যোগ। বক্তারা সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনের মত অন্যান্য সামাজিক সংগঠন ও বৃত্তিবানদের মানবতার কল্যাণে এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর