1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

আত্রাইয়ে লেপ তোষক তৈরিতে ব্যস্ত হয়ে উঠেছেন কারিগররা

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ২১১ বার পঠিত

আত্রাইয়ে লেপ তোষক তৈরিতে ব্যস্ত হয়ে উঠেছেন কারিগররা

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ

শীতের আগমনি বার্তায় প্রতিটি পরিবারে শীত মোকাবেলায় লেপ তোষকের চাহিদা বেড়ে যায়। দিনে কিছুটা গরম থাকলেও রাতে ঠান্ডা ভাব পড়েছে। এভাবেই আসি আসি করছে শীত। এতেই নওগাঁর আত্রাইয়ে লেপ তোষক বানানোর কারিগররা বর্তমানে ব্যস্ত হয়ে উঠেছেন লেপ তোষক তৈরিতে। উত্তরাঞ্চলের নওগাঁ জেলার আত্রাই উপজেলা। শীত মৌসুমে এ অঞ্চলে তুলনা মূলক শীতের প্রভাব বেশি থাকে।শীত মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে লেপ তোষক বানানোর কাজ শুরু হয় সেপ্টম্বর- অক্টোবর থেকেই। আত্রাই উপজেলার সাহেবগঞ্জ বাজার,আত্রাই চার রাস্তার মোড় রেলিব্রাদাস পট্টিতে গড়ে উঠা লেপ তোষক বানানোর পল্লীতে বারো—চৌদ্দ জন কারিগর রয়েছেন। যারা মালিকদের লেপ-তোষক তৈরির অর্ডার অনুযায়ী কাজ করে থাকেন। এতে লেপ- তোষক প্রতি মজুরী হিসেবে তাদের ভাগ্যে জোচে ছোট- বড় অনুযায়ী দুই শত থেকে তিন শত টাকা। লেপ- তোষক বানানোর কারিগর মোঃ সিহাব আলী, রফিকুল ইসলাম, রমজান আলী জানান,সাইজ অনুযায়ী ও প্রকার ভেদে এবার লেপ-তোষকবানাতে খরচ পড়ছে এক হাজার ছয় শত থেকে তিন হাজার টাকা পর্যন্ত। মজুরি তুলাসহ লেপ-তোষকের দাম গড়ে পাঁচ শত টাকা বৃদ্ধি পেয়েছেন। তুলা সহ লেপ তোষক বানানোর কাজে ব্যবহীত জিনিষ পত্রের দাম বেড়ে যাওয়ায় লেপ-তোষকের দামগড়ে পাঁশ শত টাকা বৃদ্ধি পেয়েছে বলে জানান। মোঃ বাচ্চু মিঞা শাকিব বেডিং ষ্টোরের মালিক জানান। বর্তমান বাজারে গামেন্টস ঝুট দিয়ে তৈরি সিঙ্গেল তোষক পাঁচ শত থেকে নয় শত টাকা এবং ডবল তোষক সাইজ অনুযায়ী এক হাজার পাঁচ শত থেকে তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গত বছর শিমুল তুলা ছিল চার শত টাকা কেজি, এবার বিক্রি হচ্ছে সারে সাত শত টাকা। গামেন্টস ঝুট গত বছর পঁচিশ/ ত্রিশ টাকা কেজি বিক্রি হলেও এবার আশি/নব্বই টাকায় বিক্রি হচ্ছে বলে জানান তোষক বিক্রেতা বাচ্চু।অন্যান্য তুলাও কেজি প্রতি ষাইট/ সত্তর টাকা বৃদ্ধি পেয়েছে বলে জানান বিক্রেতারা।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর