1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

আমাদের নারী

নারী জাগ্রত নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৪৭১ বার পঠিত

আমাদের নারী

নূর হায়দার জমান

সুশৃঙ্খল যে নারী জীবনে আল্লাহ’তে যার নিয়ত ভয়
কস্মিনকালে তার সমতুল পুরুষ্যজাতি কখনও নয়।
ইসলামে নারী অগ্রবর্তীনি পুরুষই সতত পিছনে তার
নারী যে দিয়েছে ত্যাগ তিতিক্ষা সুষমাও সাযুজ্যতার।
একত্ববাদে ঈমান-একিন প্রথমে এনেছে এই নারী
অভিন্ন সে জেহাদের মাঠে ধরিয়াছে হাতে তরবারি।
দ্বীনের রাহে নারীই প্রথমে দিয়েছে তাহার প্রিয় প্রাণ
ইতিহাসে সে জিতেছে প্রথম শহীদও হবার সুসম্মান।
স্বামী সম্পদ দিয়েছে নারী দিয়েছে সাধের আত্মসুখ
দ্বীনের কারণে নারীই করছে শুন্য স্বীয় স্নেহের বুক।
কুরআনে তাই ঘোষিত হয়েছে নারীর জন্য সুসম্মান
চিরনিরন্ত আখিরাতে তার রহেছে যোগ্য সুপ্রতিদান।
রচেছেন প্রভূ নারীর নমুনা বেহেশতে তাঁর নিজ হাতে
নীতিপরায়ণা মুমিনা যারা খোদাভীরুতার সাথে সাথে।
দায়িত্বশীলা ও সত্যবাদীনী ন্যায়পরায়ণা সবই যারা
স্মরণকারীনী ও ধৈর্যধারীনী প্রিয় মুসলিমা শ্রেয় তারা।
রোজাদার এই বালারা সেথায় সর্বশ্রেষ্ঠ অলংকার
হুরের চক্ষু জান্নাত বাগে মা’বুদের দেওয়া পুরস্কার।
আমাদের মা বোনেরা হইবে তুলনায় তারও শ্রেয় আরও
তাদের চক্ষু দেখিলে স্বর্গ লাগিবেনা ভালো আর কারও।
স্বর্গ মায়ের পায়ের নীচে বলেছেন প্রিয় নবী(দঃ) আমার
আমাদের নারী সামান্য নয় বেহেশত যাবার প্রবেশদ্বার।

লেখক,
মাওলান নূর হায়দার জমান
সহকারী শিক্ষক, জামিয়া আরাবিয়া দারুল উলূম মাদরাসা, কিশোরগঞ্জ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর