1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

ইকবাল হোসেন অপুর সমর্থনে পালং জাজিরার মুক্তিযোদ্ধা পরিবার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ১৫২ বার পঠিত

ইকবাল হোসেন অপুর সমর্থনে পালং জাজিরার মুক্তিযোদ্ধা পরিবার

বিশেষ প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) এর আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব ইকবাল হোসেন অপুকে সমর্থন জানাতে এবং নির্বাচনী প্রচারনায় একাত্মতা প্রকাশ করতে তার বাসভবনে এসে স্বাক্ষাত করেন শরীয়তপুরের মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। উপস্থিত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের উদ্দেশ্যে সংসদ সদস্য বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানে’র ডাকে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছিলো বলেই আজ আমি এম,পি হতে পেরেছি। বীর মুক্তিযোদ্ধাদের কাছে আমরা আজীবন কৃতজ্ঞ থাকবো। তাদের এই ত্যাগের ঋণ কোনোভাবেই শোধ করার নয়। মুক্তিযোদ্ধা পরিবারের প্রতিও আমাদের দ্বায়িত্ব আছে। তাদের প্রাপ্য সম্মান দিতে হবে, মুক্তিযোদ্ধা পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, আমি আপনাদের কথা দিতে পারি আপনাদের যে-কোনো সমস্যায় আপনারা আমাকে পাশে পাবেন। শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোঃ কবির হোসেন বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে এবং এই নির্বাচনকে সফল করতে আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা আপনার পাশে আছি। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর খান বলেন কোনো অপশক্তির ভয়ে আমরা পিছিয়ে থাকবো না। ১৯৭১ সালে আমাদের পিতারা যেমন জাতির মুক্তির প্রয়োজনে যুদ্ধ করেছে আমরা জাতির অর্থনৈতিক মুক্তির জন্য যুদ্ধ করবো। সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল আমিন বুলেট হাকিদার বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের সুযোগ্য কন্যা গনতন্ত্রের মানষ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সরকারের সময়েই বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার বেশি সম্মান ও সহযোগিতা পেয়েছে। ১৯৭১ সালে আমাদের পিতারা যেমন বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছিলো আমরাও তেমনিভাবে প্রস্তুত আছি জননেত্রী শেখ হাসিনার ডাকে সরা দিয়ে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া’র ও স্বাধীনতা রক্ষায় যুদ্ধে সামিল হতে। এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্তের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ আমরা মুক্তিযোদ্ধার সন্তান শরীয়তপুর জেলার সভাপতি মোঃ আল মাসুম, সাধারণ সম্পাদক মোঃ শাহ্আলম খান, আমরা মুক্তিযোদ্ধার সন্তান জাজিরা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সজিব মিয়া, ইমরান হাওলাদার, জসিম মল্লিক, হেমায়েত হোসেন সহ প্রায় শতাধিক মুক্তিযোদ্ধার সন্তান।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর