1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্লাস্টিক

কল্পনায় তুমি

দৈনিক নারী জাগ্রত
  • আপডেট সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৫০ বার পঠিত

কল্পনায় তুমি

মোঃ সাকুর কাওসার,

পথিকেরা এসে শুধায় আমায় কেন কাঁদছো বালক,
কহিলাম, আমি মোর প্রিয়তমাকে দেখিবার চাই এক পলক।

কহিল তারা বিবরণ দাও শুনি,
দেখি সে কেমন রূপবতী আর গুণী।

কহিলাম আমি,
মন আমার সারাক্ষন তাহার ছবি আঁকে,
হাতখানা ধরিয়া তাহার, মিশে যেতে চাই নিস্বর্গের বুকে ।

আমার সকল অনুভূতি জুড়ে আছে সে,
তাহাকে নিয়ে বেড়াতে চাই আকাশ-বাতাসে।

তাহার সেই উজ্জ্বল চোখ জোড়া,
আজও আমার হৃদয়ে মোড়া।

পথিক আবার বলিল আমায়, কখনো কি দেখেছো তাহারে?
হ্যাঁ, দেখেছি তো ,সেই ছোট্ট নদীর পাড়ে।

সেদিন আমি বিষন্ন মনে বটতলায় মেতে ছিলাম গানে,
কি যেন ভাবিয়া, মুচকি হাসিয়া, সে চেয়েছিল আমার পানে।
শেষ করিলাম গান,
করিতে না করিতেই হয়ে গেলো ম্লান।

পথিক ফের বলিল-
তার দেখা কি আর কখনো পেয়েছো ভাই?
সেদিন থেকে আজ অবধি বটতলায় যাই তবে তাহার দেখা নাই।

প্রতিদিনই গাই সেই গান, কত লোক চেয়ে থাকে,
তাহাদের মাঝে খুঁজেছি যে কত,তবে পাই নাই তাকে।

যেভাবে পারো আনিয়া দাও তাকে ছলে বলে কৌশলে,
যাহা চাইবে তাই পাবে এমনকি শশী করতলে।

ব্যাঘ্র দুগ্ধ চাও যদি তাও দিবো‌ আনি,
কোথায় আছে বলে দাও আমার সুহাসিনী।

বার্তা প্রেরক, মাহমুদুল হাসান লিমন
নরসিংদী জেলা প্রতিনিধি

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর