1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্লাস্টিক

কারাগারের ছাদ ফুটো করে ফাঁসির ৪ আসামির পলায়ন, পরে গ্রেফতার

নারী জাগ্রত ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৬৭ বার পঠিত

বগুড়া জেলা কারাগার থেকে ছাদ ফুটো করে ও দেয়াল টপকে মৃত্যুদণ্ডের চার আসামি পালিয়ে যাওয়ার পর তাদের গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। বগুড়ার পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্তী সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি এ ব্যাপারে বিস্তারিত জানাবেন।

এসপি জানান, ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার কয়েদি জেলা কারাগারের ছাদ ফুটো করে ও দেয়াল টপকে বেরিয়ে গিয়েছিলেন। তবে কারাগারের আশপাশ থেকেই তাদের পুনরায় গ্রেফতার করা হয়েছে।

কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদি হলেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম মজনু, নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার আমির হোসেন, বগুড়ার কাহালু পৌরসভার মেয়র আব্দুল মান্নানের ছেলে মো. জাকারিয়া এবং বগুড়ার কুটুরবাড়ি পশ্চিমপাড়া এলাকার ফরিদ শেখ।

তাদের গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর