1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

কালাইয়ে হত্যা মামলার ২ জন আসামী জাকারিয়া ও নুরন্নবী গ্রেফতার

মোঃ রুহুল আমিন পারভেজ জেলা প্রতিনিধি জয়পুরহাট
  • আপডেট সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ২২৪ বার পঠিত

কালাইয়ে হত্যা মামলার ২ জন আসামী জাকারিয়া ও নুরন্নবী গ্রেফতার

মোঃ রুহুল আমিন পারভেজ জেলা প্রতিনিধি জয়পুরহাট

জেলার কালাই উপজেলার বিয়ালা বাজার এলাকা থেকে শুক্রবার রাত সাড়ে ৮ টায় ক্লুলেস হত্যা মামলার আসামী জাকারিয়া (৩২) ও নুরুন্নবী (৪৬) কে গ্রেফতার করেছে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা । র‌্যাব-৫ জানায়, র‌্যাব প্রাতিষ্ঠানিক সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষক মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের চৌকশ দল জেলার কালাই উপজেলার বিয়ালা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ক্লুলেস হত্যা মামলার আসামী বিয়ালা পূর্ব পাড়া মহল্লার আবুল হাশেমের ছেলে জাকারিয়া (৩২) ও কেরামত আলীর ছেলে নুরুন্নবী (৪৬) কে গ্রেফতার করতে সক্ষম হয় । মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২০ সালের ২১ নভেম্বর বিকেলে কালাই থানাধীন মাত্রাই ইউনিয়ন এলাকায় পাঁকা রাস্তার উপর পৌঁছামাত্র জাকারিয়া ও নুরন্নবীসহ অজ্ঞাত কয়েকজন আসামী ফেরদৌস নামে এক ব্যক্তিকে পাঁকা রাস্তার উপর থেকে আনুমানিক ১ কিঃমিঃ দূরে নিয়ে গিয়ে সঙ্গে থাকা ৩০ হাজার টাকা কেড়ে নিয়ে হত্যার উদ্দশ্যে হাসুয়া ও বাশের লাঠি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরের দিন ফেরদৌসকে তার পরিবার অনেক খোজাখুজির পর জানতে পারে ফেরদৌস বিয়ালা মৌজার ধুনট পুকুর পাড়ে অবচেতন অবস্থায় পরে আছে । পরিবারের সদস্যরা আহত ফেরদৌস কে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করায় । ফেরদৌসের অবস্থা আশংকাজনক হওয়ায় বগুড়া হেলথ সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একই সালের ২৮ নভেম্বর ফেরদৌসের মৃত্যু হয় । এ ঘটনায় কালাই থানায় একটি মামলা দায়ের করা হয় । মামলায় কেবা কারা উল্লেখ করা হয়েছিল । কালাই থানায় মামলা দায়েরের পর জয়পুরহাট সিআইডি’র রিকুইজিশন মূলে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই ক্লুলেস হত্যা মামলার আসামী জাকারিয়া ও নুরন্নবী কে শুক্রবার রাত সাড়ে ৮ টায় গ্রেফতার করতে সক্ষম হয় । গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে কালাই থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায়, র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর