1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

হৃদয় রায়হান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৩৪৯ বার পঠিত

কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে স্ত্রী শিউলী খাতুন (২৮) নামে একজন শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী আলামিন (৪২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।আজ সোমবার (১৫ জানুয়ারি ২০২৪) সকালে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মোঃ আশরাফুল ইসলাম আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এবং অভিযোগ প্রমানিত না হওয়ায় জানেরা খাতুন নামে একজনকে খালাস প্রদান করেন আদালত।রায় ঘোষণার পর আসামীকে পুলিশের কঠোর পাহাড়ায় জেলা কারাগারে প্রেরণ করা হয়।আদালতের মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত আলামিন পরকীয়ার জেরে শিউলী খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন এবং তার স্ত্রীকে নিয়ে মিরপুর উপজেলার হালসা গ্রামস্থ হালসা ক্লিনিক নামক স্থানে বাসা ভাড়া করে বসবাস করা অবস্থায় বিয়ের দুই বছর পর ২০২২ সালের ১০ অক্টোবর স্বামীর সাথে মনোমালিন্য হওয়ায় সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।পরে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেন। ঘটনার ১৯ দিন পর নিহতের পিতা আসাদুল বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।তদন্তকারী কর্মকর্তা এস আই (নিঃ) জাফর আহম্মেদ তদন্তের কার্যক্রম শেষে গত ২০২৩ সালের ১৬ মার্চে দুইজনকে আসামী করে আদালতে চার্জশীট দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষনা করেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর