1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

খুলনা ৫ আসনে নৌকার পক্ষ্যে উঠেছে গণ জোয়ার

সুদীপ্ত মিস্ত্রী, ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি।
  • আপডেট সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৯ বার পঠিত

খুলনা-৫ আসনে নৌকার পক্ষ্যে উঠেছে গণ-জোয়ার

সুদীপ্ত মিস্ত্রী, ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে নৌকার প্রার্থী নারায়ণ চন্দ্র চন্দ এমপি’র পক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু হয়েছে। এরই মধ্যে সকল হাট-বাজারসহ রাস্তার মোড়ে মোড়ে ছেঁয়ে গেছে তার পোস্টারে পোস্টারে। এছাড়া তার কর্মী-সমার্থকরা সাধারণ ভোটারদের বাড়িতে গিয়ে চালিয়ে যাচ্ছেন ভোট প্রার্থনা ও গণসংযোগ। জানা গেছে, আসন্ন ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে এবারের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সমার্থিত নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ এমপি। তিনি এ আসনে পর পর তিন বার দলীয় প্রতীক নিয়ে বিজয়ী হন এবং মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রীও ছিলেন। এবারও তিনি দলীয় মনোনয়ন ও দলীয় প্রতীক নৌকা পেয়েছেন। ফলে তার পক্ষ্যে উঠেছে গণ জোয়ার। প্রতীক বরাদ্দের পরেই সমগ্র নির্বাচনী এলাকায় তার পোস্টারে পোস্টারে ছেঁয়ে গেছে। দুই উপজেলার সকল হাট-বাজার ও ওলি- গলিতে নৌকার পোস্টার ঝুলানো হয়েছে। এদিকে প্রচার-প্রচারণাও চলছে তুমুল ভাবে। এরই মধ্যে দুই উপজেলার সকল ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি গঠন শেষ হয়েছে এবং সংশ্লিষ্ট কমিটির নেতৃবৃন্দরা পাড়া-মহল্লায় গিয়ে গণ-সংযোগ ও ভোট প্রার্থনা করছেন। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত তার কর্মী-সমার্থকরা সাধারণ মানুষের সাথে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সাফাল্য তুলে ধরে প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন। ফলে সমগ্র নির্বাচনী এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পক্ষ্যে উঠেছে গণ জোয়ার।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর