1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্লাস্টিক

ঘুষ দুর্নীতি মুক্ত পুলিশ বাহিনী গড়তে চাই, নওগাঁর নবাগত পুলিশ সুপার

মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩২ বার পঠিত

মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি

সুন্দর-সুশৃঙ্খল নিরাপদ শান্তিপূর্ণ নওগাঁ গড়তে চাই,ঘুষ দুর্নীতি মুক্ত পুলিশ বাহিনী গড়তে চাই বলে মন্তব্য করেছেন নওগাঁর নবাগত পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন। বুধবার বেলা ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। এই সময় পুলিশ সুপার বলেন,নওগাঁ সবচেয়ে শান্তিপূর্ণ একটি জেলা।এখানকার মানুষ তাদের কাজ কর্ম নিয়ে ব্যস্ত এবং তারা কোন রকম বিশৃঙ্খলা করেনা।নওগাঁর মানুষ এই  শৃঙ্খলা ধরে রাখলে আমরা তাদের পাশে থেকে সর্বদা শৃঙ্খলা অব্যাহত রাখার চেষ্টা করবো। সুন্দর-সুশৃঙ্খল নিরাপদ শান্তিপূর্ণ নওগাঁ গড়তে চাই,ঘুষ দুর্নীতি মুক্ত পুলিশ বাহিনী গড়তে চাই। পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন বলেন, পুলিশকে আরও আধুনিক ভাবে জনবান্ধব পুলিশে রুপান্তর করে মানুষের সার্বিক নিরাপত্তা ও আইনগত সহায়তা নিশ্চিত করা হবে।এ জেলায় আমি আসার পড় থেকেই আপনারা সেটি উপলব্ধি করতে পেরেছেন, পুলিশকে জনকল্যাণমুখী হতে হবে, যতদিন যাবে ততদিনই আপনারা এটি টের পাবেন, ধিরে ধিরে আরও আপনারা সেটি উপলব্ধি করতে পারবেন।যারা নির্যাতনকারী, অত্যাচারী, সন্ত্রাসী, চাঁদাবাজ ও অপরাধী তারা আমার আপনার ও জনগণের দুশমন। সম্মিলিতভাবে আমরা তাদের রুখে দিবো। মতবিনিময় সভায় সাংবাদিকরা নওগাঁয় অসহনীয় যানজট,মাদকব্যবসা,জুয়া,চাঁদাবাজিসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে পুলিশ এইসব অপরাধমূলক কাজের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সভায় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জান, অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান, ডিআইও-১ বজলার রহমান, সদর থানার ওসি জাহিদুল হক,জেলা ডিবির পরিদর্শক ইনচার্জ হাসমত আলীসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর