1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

চলমান তাপদাহে নরসিংদীর জনগণের স্বাস্থ্য সুরক্ষায় সুপেয় পানি ও স্বাস্থ্যসেবা কার্যক্রম এর শুভ উদ্বোধন

মাহমুদুল হাসান লিমন,জেলা প্রতিনিধি নরসিংদী
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

চলমান তাপদাহে নরসিংদী জেলার জনগণের স্বাস্থ্য সুরক্ষায় সুপেয় পানি ও স্বাস্থ্যসেবা কার্যক্রম এর শুভ উদ্বোধন”

মাহমুদুল হাসান লিমন,জেলা প্রতিনিধি নরসিংদী

২৪ এপ্রিল ২০২৪ জেলা প্রশাসন, নরসিংদী এর উদ্যোগে চলমান তাপদাহে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় সুপেয় পানি ও স্বাস্থ্যসেবা কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম । নরসিংদী সদর উপজেলার জেলখানা মোর, আরশিনগর, রেলওয়ে স্টেশন মোর, সাহেপ্রতাব বাসস্টেশন, পাঁচদোনা মোরসহ সদর উপজেলার মোট ৯টি পয়েন্টে এ সেবার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন । পাশাপাশি সহযোগিতায় রয়েছে নরসিংদী পৌরসভা, নরসিংদী স্বাস্থ্য বিভাগ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, নরসিংদী । জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম বলেন, তীব্র দাবদাহে সাধারণ পথচারী, শ্রমিক, মজুর, রিক্সা-ভ্যান চালক থেকে শুরু করে যাদের কায়িক পরিশ্রম হয় তারা যেন এসব পয়েন্ট থেকে পানি পান করেন । এছাড়াও অধিক পরিশ্রমী ও ঘর্মাক্ত পথচারী যেন খাবার স্যালাইন খেতে পারে সে ব্যবস্থাও রয়েছে ‘সুপেয় পানি ও স্বাস্থ্যসেবা’ বুথে । এছাড়াও প্রতিটি বুথে একজন করে স্বাস্থ্যকর্মী থাকছেন হিটস্ট্রোক প্রতিরোধসহ ডিহাইড্রেশন সংক্রান্ত স্বাস্থ্য পরামর্শ প্রদানের জন্য । আগামী কাল থেকেই বাকি সকল উপজেলায় কয়েকটি করে ‘সুপেয় পানি ও স্বাস্থ্যসেবা বুথ’ স্থাপন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর