1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্লাস্টিক

চাচিকে কুপিয়ে হত্যায় ভাতিজার ফাঁসি

মোঃ রুহুল আমিন পারভেজ, জেলা প্রতিনিধি জয়পুরহাট
  • আপডেট সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৮৫ বার পঠিত

 

মোঃ রুহুল আমিন পারভেজ জেলা প্রতিনিধি জয়পুরহাট

জয়পুরহাটে চাচিকে কুপিয়ে হত্যার ঘটনায় ভাতিজা রাকিবুল হাসান টিটুকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ( ৬ ই জুন) বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুর ইসলাম এ রায় দেন। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের সরকারি সহকারী কৌশলী আবু নাছিম শামীমুল ইমাম শামীম।মৃত্যুদণ্ডপ্রাপ্ত টিটু জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর পূর্বপাড়া এলাকার আবু সুফিয়ান আকন্দের ছেলে। মামলা সূত্রে জানা গেছে, রাকিবুল হাসান টিটু চাচি মাসুমা বেগমের কাছ থেকে সুদে ২ হাজার টাকা নেন। পরে টিটু আসল ২ হাজার টাকা ফেরত দিলেও সুদ বাবদ আরও ১ হাজার টাকা পেতেন চাচি। এ নিয়ে তাদের মধ্যে প্রায় ঝগড়া হতো। এরই জেরে ২০২০ সালের ৩১ ডিসেম্বর সকালে চাচি মাসুমা বাড়ির আঙিনায় কাপড় শুকানোর জন্য দড়ি বাঁধতে গেলে টিটু তাকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন। এসময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ভাতিজাকে আটক করেন এবং পরে পুলিশে সোপর্দ করেন। গুরুত্বর আহত মাসুমাকে জয়পুরহাট জেলা আধুনিন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মেয়ে বিউটি বেগম বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর