1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

চৌবাড়িয়া হাটে জরিমানার পর আবারো অতিরিক্ত খাজনা আদায়

মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

মহসিন রেজা নওগাঁ জেলা প্রতিনিধি

গরুর হাটে মোবাইল কোর্ট এর জরিমানার পর আবারও অতিরিক্ত খাজনা আদায়ের ঘটনা ঘটেছে। আজ (শুক্রবার) নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া হাটে এ ঘটনা ঘটে। হাটে আসা ক্রেতা বিক্রেতারা এই অভিযোগ করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার সময় চৌবাড়িয়া হাটে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন, হাট কর্তৃপক্ষ পক্ষ মোবাইল কোর্ট শেষে বের হয়ে আশার সাথে সাথেই আবারও অতিরিক্ত খাজনা আদায় শুরু করেন হাট কর্তৃপক্ষ। গরু প্রতি বিক্রেতার কাছ থেকে ১৫০ টাকা ও ক্রেতাদের কাছ থেকে ৯০০-১০০০ টাকা পর্যন্ত খাজনা আদায় করছেন। এবিষয়ে গরু কিনতে আশা স্থানীয় এক ক্রেতা বলেন – হাটে গরু কিনতে আশা ক্রেতাদের সাথে যাচ্ছেতাই ব্যবহার করছেন হাটের খাজনা আদায়ে বসা লোকজন, গরু প্রতি ইচ্ছে মতো খাজনা আদায় করছে তারা আমার গরুর জন্য ৯০০ টাকা খাজনা নিয়েছে।কোরবানীর জন্য ছাগল কিনতে আশা রানা বলেন – আমি ১২০০০ হাজার টাকা দিয়ে একটি ছাগল কিনি ছাগলের জন্য বিক্রেতার কাছ থেকে ১০০ টাকা নেন, আমার কাছ থেকে খাজনা বাবদ ৫০০ টাকা নেয় কিন্তু তারা টাকা নিয়ে আমাকে কোন রশিদ দেয় নাই। সরেজমিনে গিয়ে দেখা যায়, হাটে অতিরিক্ত খাজনা আদায়ের সাথে, খাজনার রশিদে লেখা নাই খাজনা আদায়ের টাকার পরিমাণ। এ বিষয়ে হাট ইজারাদার আবুল বাশার সুজনের সঙ্গে যোগাযোগ করা হলে কোন মন্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিব বিন জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগের ভিত্তিতে হাটে গিয়ে অতিরিক্ত খাজনা আদায় এর বিষয় এ জানতে পেরে ৫০ হাজার টাকা জরিমানা করি, এর পরে আবারও অতিরিক্ত খাজনা আদায় হলে বিষয়টি দেখবো।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর