1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্লাস্টিক

জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪

মোঃ রুহুল আমিন,জেলা প্রতিনিধি জয়পুরহাট
  • আপডেট সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১২৫ বার পঠিত

 

মোঃ রুহুল আমিন,জেলা প্রতিনিধি য়পুরহাট

১৩ জুলাই জয়পুরহাট সদর উপজেলার চকবরকত এলাকার চিরলা গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রতার জেরে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ ৪ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।গত বৃহষ্পতিবার দুপুরে আহত হলে এলাকাবাসী তাদের উদ্ধার করে জয়পুরহাট হাসপাতালে ভর্তি করিয়ে দেন। তারপরও হুমকি-ধামকীতে নিরাপত্তা চেয়েছেন ভূক্তভোগীরা।আহতরা হলেন-একই গ্রামের সাইফল ইসলামের স্ত্রী ছফুরা খাতন (৫৩), ছেলে রিপন হোসেন (২৬), জালাল হোসেনের মেয়ে রাজিয়া খাতুন (২২) ও আনোয়ার হোসেনের স্ত্রী চম্পা বেগম (২৪)। আহতরা আজ শনিবার বিকাল পর্যন্ত জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের অভিযোগ, তাদের সাথে জমিজমা নিয়ে একই গ্রামের পার্শ্ববর্তী প্রতিবেশেী আবুল হোসেন ও তার নিকটাত্মীয় আবু সুফিয়ান এবং আব্দুস সোবহানের বিরোধ চলে আসছিল। এ অবস্থায় গত বৃহষ্পতিবার কথাকাটাকাটির এক পর্যায়ে আবুল হোসেনের (৫৩) ছেলে মাহফুজুল ইসলাম (২৩), আবু সুফিয়ান(৫০) ও তার ছেলে শাকিল (২৫) ও আবু সাঈদ (২৩)সহ তাদের আত্মীয়-স্বজনরা এসে লাঠি-সোটাসহ হামলা চালায়। এতে প্রতিপক্ষদের বেধরক মারপিটে তারা গুরুতর আহতা হন। এ অবস্থায় তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করিয়ে দেন। এ ব্যাপারে ভূক্তভোগীদের পক্ষে আহত রিপন হোসেন জানান, সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়ে মামলার করব, কিন্তু প্রতিপক্ষরা প্রাণ নাশের হুমকি দিয়ে যাচ্ছেন। প্রতিপক্ষদের পক্ষে আবু সুফিয়ান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ ভাই আমরা ওদের মারিনি, কিন্তু আমাদের সাথে তৃতীয় পক্ষের গন্ডগোল আছে। ওই তৃতীয় পক্ষের লোকজন আমাদেক ভেবে ওদেক মারপিট করেছে ভাই আমরা নির্দোষ। ”জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবীব বলেন, ‘ অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর