1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্লাস্টিক

জমে উঠছে দক্ষিণ বঙ্গের শার্শার বেলতলা আমের হাট-বাজার

আব্দুল্লাহ, স্টাফ রিপোর্টার বেনাপোল
  • আপডেট সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১৮৭ বার পঠিত

মোঃ আব্দুল্লাহ, স্টাফ রিপোর্টার বেনাপোল

জমে উঠেছে দক্ষিণ বঙ্গের শার্শার বেলতলা আমের বাজার। শুরুর দিকে যখন গবিন্দভোগ,গোপালভোগ,গোলাপখাস সহ আটির আম বাজরে আসে তখন সাভাবিক ছিল আমের বাজার।কিন্তু ঘূর্ণি ঝড় রেমাল পরবর্তি সময়ে দুই তিন দিনের মধ্যেই আমের বাজারে যেন আগুন লেগেছে।এবছর আমের ফলন সাভাবিক হওয়াতে যশোর ও সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থান থেকে আসছে বিভিন্ন জাতের আম,সাথে সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে পাইকাররা। গত বছর উল্লেখযোগ্য তেমন কোন ঝড়ের কবলে পড়তে হয়নি আম চাষিদের,আমের দামও সাভাবিক ছিলো যার ফলে সাবলম্বী হয়েছে আম চাষিরা। এবার তো আল্লাদে আট-খানা,মুখ থেকে হাসি নামতেই চাইছেনা আম চাষিদের। হিমসাগর আম ১৮০০শ থেকে এক লাফে ৪৫০০শ টাকা,লেংড়া আম ১৭০০শ থেকে ৩৩০০শ টাকা,আম্রপলি ১১০০শ থেকে ২৬০০শ টাকা পর্যন্ত।এবছর আম ভাঙ্গার প্রথম দিকে কালবৈশাখী ঝড়ে সাতক্ষীরার কয়রা,ঝাউডাঙ্গা ও কলারোয়া এবং যশোরের মনিরামপুর,ঝিকরগাছা ও শার্শা উপজেলার কোন অংশে আমের তেমন কোন খয়ক্ষতি হয়নি। চলতি বছরের মে মাসের শুরুর দিকে আম ভাঙ্গা শুরু হয়।তবে যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে লেংড়া আম ও হিমসাগর আম ভাঙ্গার তারিখ নির্ধারন করা হয়।ফলে আমচাষী ও বাগান মালিকেরা একযোগে আম ভাঙ্গতে শুরু করে ফলে চাহিদার তুলনায় যোগান বেশি হওয়াতে রেমাল ঘূর্ণি ঝড়ের পূর্বে আমের দাম কম ছিল মন প্রতি বাজার মূল্য প্রকার ভেদে ১১০০শ থেকে ২২০০শ টাকা। যেটি রেমালের (ঘূর্ণিঝড়ের) পরে ২৫০০শ টাকা থেকে এ গ্রেডের আম ৪৫০০শ টাকা পর্যন্ত হয়েছে। বর্তমানে আমের বাজার মূল্য দ্বিগুন হওয়াতে খুবই খুষি আম চাষিরা। শার্শার টেংরা গ্রামের আমচাষী আজগর আলী ও জিয়ারুল বলেন বর্তমান আমের বাজারে আমের মূল্য বৃদ্ধি গতবছরের চেয়ে দ্বিগুন তাই লাভও দ্বিগুন হবে আম চাষিদের। আসছে দিন গুলোতে আমের দাম আরও বাড়তে পারে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। শার্শা উপজেলা কৃষি অফিসার দিপক কুমার বলেন আম চাষিরা এবার ব্যাপক লাভবান এত বেশি আমের দাম পূর্বে কখনও পাননি আম চাষিরা,তাছাড়া কৃষি অফিসের তদারকি ছিল আমের মুকুল আসা থেকে আম ভাঙা ও বাজার করণ পর্যন্ত। তিনি আরও বলেন চলতি সিজনে শার্শা উপজেলা থেকে ২ মেট্টিক টন লেংড়া ও হিমসাগর আম বিদেশে রপ্তানি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর