1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্লাস্টিক

জয়পুরহাটের পাঁচবিবিতে মুখোমুখি ২ ট্রাকের সংর্ঘষ ২ জন আহত

মোঃ রুহুল আমিন,জেলা প্রতিনিধি জয়পুরহাট
  • আপডেট সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১০৭ বার পঠিত

মোঃ রুহুল আমিন,জেলা প্রতিনিধি জয়পুরহাট

জয়পুরহাটের পাঁচবিবিতে তেলবাহী লরি ও পাথরবাহী ট্রাকের মুখোমুখি সংর্ঘষে ২ জন আহত হয়েছে। আজ বুধবার ৩ জুলাই সকাল ১০টায় হিলি- জয়পুরহাট রোডের পাঁচবিবি পৌর ভবনের মেইন গেটের সামনে এ দূর্ঘটনা ঘটে। এতে ট্রাকের ড্রাইভার চুয়াডাঙ্গা জেলার চুয়াডাহা গ্রামের আছানুর রহমানের পুত্র রুবেল হোসেন (৪০) ও লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার টুঙ্গুয়া গ্রামের সুখলালের পুত্র সুজন (৩০) আহত হয়। তাদের পাঁচবিবি ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। স্থানীয়রা জানান, সকাল ১০ টায় হিলি থেকে ছেড়ে আসা পদ্মা অয়েলের একটি লরি এবং জয়পুরহাট থেকে একটি পাথরবাহী ট্রাক দ্রুত গতিতে আসার সময় পাঁচবিবি পৌর ভবনের মেইন গেটের সামনে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে দুই ট্রাকের সামনের অংশ গুঁড়িয়ে যায়। ড্রাইভার সেখানে আটকে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে আটকে পড়া ড্রাইভার হেলপারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।এই সময় জয়পুরহাট টু হিলি মেইন রোডের এ দূর্ঘটনার কারনে দীর্ঘ ২ ঘন্টা ধরে যানচলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে বিড়ম্বনায় পড়েন দুরপাল্লার যাত্রীরা। এ অবস্থায় পাঁচবিবি পৌর সভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব ও পাঁচবিবি থানার ওসি ফয়সাল বিন আহসান ঘটনা স্থলে উপস্থিত হন। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় যানবাহন চলাচলের ব্যবস্থা করেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর