1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্লাস্টিক

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান সাবেকুন নাহার শিখার দ্বায়িত্ব গ্রহন

মোঃ রুহুল আমিন পারভেজ, জেলা প্রতিনিধি জয়পুরহাট
  • আপডেট সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

 

মোঃ রুহুল আমিন পারভেজ জেলা প্রতিনিধি জয়পুরহাট

গত ২১’মে দ্বিতীয় ধাপে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে ৩৮,৩০৯ ভোট পেয়ে দেশের একমাত্র সর্বকনিষ্ঠ নারী চেয়ারম্যান নির্বাচিত হন সাবেকুন নাহার শিখা। গত মঙ্গলবার রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবীরের নিকট শপথ গ্রহন করেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা। এসময় ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন তালুকদার ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানাও শপথ গ্রহন করেন। বুধবার বিকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানার উপস্থিতিতে পরিষদের বিদায়ী চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না নবনির্বাচিত চেয়ারম্যান সাবেকুন নাহার শিখাকে দ্বায়িত্ব বুঝিয়ে দেন। একই সময় পরিষদের চেয়ারে বসিয়ে দেন এবং কর্মচারিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এসময় উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার সকল দপ্তর প্রধানগণ, সাংবাদিক ও এলাকার সুধীজনেরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত চেয়ারম্যান দ্বায়িত্ব পেয়েই উপস্থিত সবাইকে নিয়ে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা করেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর