1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্লাস্টিক

জয়পুরহাটে তরুনদের স্বেচ্ছাসেবী সংগঠন শুকরিয়া এর নগদ অর্থ প্রদান

মোঃ রুহুল আমিন পারভেজ, জেলা প্রতিনিধি জয়পুরহাট
  • আপডেট সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১৩২ বার পঠিত

 

মোঃ রুহুল আমিন পারভেজ জেলা প্রতিনিধি জয়পুরহাট

এখন যৌবন যার, সমাজ সেবা করার সুবর্ণ সুযোগ তার ” এই শ্লোগানকে সামনে রেখে জয়পুরহাট পৌর এলাকার দেওয়ান পাড়ার কয়েকজন যুবক নিজেদের আয়ের টাকায় গরীব, অসহায়,দুস্থ পরিবারকে ঈদ উপলক্ষে নগদ অর্থ দিয়ে সহায়তা করেছেন। শুক্রবার (১৪ জুন) বিকেলে দেওয়ানপাড়া জুবিলি হল মাঠে অসহায়দের হাতে নগদ অর্থ তুলে দেন শুকরিয়া নামের এই স্বেচ্ছাসেবী সংগঠন।এটি একটি স্থানীয় স্বেচ্ছাসেবী উন্নয়ন সংগঠন, এই সংগঠনের উদ্দেশ্য হচ্ছে এলাকাবাসীর জীবনমান উন্নয়ন, সৌহার্দ্য সম্প্রীতি বাড়ানো এবং একটি অনুকরণীয় নিরাপদ এলাকা হিসেবে নিজেদের সু-প্রতিষ্ঠিত করা। এছাড়া এলাকাটি যেন মাদক মুক্ত থাকে সেলক্ষ্যে কাজ করা।পাশাপাশি এলাকার দরিদ্র, বঞ্চিত, অবহেলিত মানুষের কল্যাণ ও উন্নয়নে কাজ করা। তাদের ভাগ্যোন্নয়নে ও পরিবর্তনে তাদের সঙ্গে একযোগে কাজ করা। সদস্য খুরশিদ আলম নয়ন মুঠোফোনে বলেন, যুব সমাজকে মাদক, সন্ত্রাস,এবং দুর্নীতি থেকে দূরে রাখতে আমরা কয়েকজন যুবক ২০২২ সালে এই সংগঠনের শুরু করেছিলাম।আমরা এই সংগঠনের পক্ষ থেকে ৫০ জন পরিবারকে সহায়তা প্রদান করতে পেরে আমরা খুঁশি।আল্লাহতালা সহায়তা করলে সামনের দিনে আরও ব্যাপকভাবে সহায়তা প্রদান করার ইচ্ছে আছে। আরেক সদস্য ওমর নাসিফ বলেন,এটা আমাদের স্বেচ্ছাসেবী উন্নয়ন সংগঠন, এই সংগঠনের উদ্দেশ্য হচ্ছে এলাকাবাসীর জীবনমান উন্নয়ন করার চেষ্টা করা।আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেনো আপনাদের পাশে সব সময় থাকতে পারি। এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আলী আসলাম,ওহেদুর রহমান বকুল,আলী আসলাম,বুলবুল আহম্মেদ, সাংবাদিক মিনহাজুর রহমান ছোটন ও সাংবাদিক জনি সরকার।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর