1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্লাস্টিক

জয়পুরহাট পাঁচবিবিতে বিজিবির অভিযানে ৪ জন মাদকব্যবসায়ী গ্রেফতার

মোঃ রুহুল আমিন,জেলা প্রতিনিধি জয়পুরহাট
  • আপডেট সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১১৫ বার পঠিত

মোঃ রুহুল আমিন,জেলা প্রতিনিধি জয়পুরহাট

জয়পুরহাটের পাঁচবিবিতে ১৬৭ বোতল ফেনসিডিল,নগদ সাড়ে ৩ লক্ষাধিক টাকা,ধারালো অস্ত্র ও সোনার গহনাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পত্নীতলা-১৪ ব্যাটেলিয়ন বিজিবি দল। (৩রা জুলায়) বুধবার বিকেল ৩টায় ঘটনাস্থলে এক প্রেস বিফিং এ পত্নীতলা- ১৪ ব্যাটেলিয়নের উপ-অধিনায়ক মেজর শাফায়াত হোসেন জানান, পাঁচবিবি উপজেলার ছোট মানিক গ্রামের মাদক ব্যবসায়ী মনির হোসেনের বাড়িতে মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা পত্নীতলা-১৪ ব্যাটালিয়নের একটি দল জয়পুরহাট- ২০ ব্যাটালিয়ন কড়িয়া ক্যাম্পের সহযোগিতায় ঐ বাড়িতে অভিযান চালিয়ে ৪ জন মাদক ব্যবসায়ীকে নগদ টাকা ও মাদকসহ হাতে নাতে গ্রেপ্তার করি। তারা হলো, পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মিন্নুর হোসেনের পুত্র মনির হোসেন(৩৫), তার স্ত্রী শারমিন (২৫) এবং অপর পুত্র মুন্না(৩২) ও তার স্ত্রী শবনম (২২)। এ সময় বিজিবির আভিযানিক দল সিন্ডিকেটের ওই বাড়ি থেকে নগদ ৩ লক্ষ ৬৫ হাজার ৬ শত ২৫ টাকা, ১৬৭ বোতল ফেনসিডিল, ফেয়ারডিল , কিছু সোনার গহনা ও ৩টি চাপাতি জব্দ করে । এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর