1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্লাস্টিক

ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তবে রূপ নিয়েছে- সিটি মেয়র।

জেলা প্রতিনিধি খুলনা
  • আপডেট সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১৭৪ বার পঠিত

জেলা প্রতিনিধি খুলনা

‘সাইবার সচেতনতা’ শীর্ষক সেমিনার আজ (শনিবার) সকালে কেসিসি’র শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এক সময় ডিজিটাল শব্দটি নিয়ে অনেকে ব্যঙ্গ করতো। ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তবে রূপ নিয়েছে। তথ্যপ্রযুক্তিতে দেশ অনেক এগিয়ে গেছে। এ তথ্যপ্রযুক্তি অনেক সময় অপব্যবহার হয়। সাইবার নিরাপত্তায় সকলকে সচেতন হতে হবে। তিনি বলেন, ফেইসবুকের ব্যবহার মহামারী আকার ধারণ করেছে। ফেইসবুকের মাধ্যমে অনেকের সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। ফেইসবুক ব্যবহার নিয়ন্ত্রণে রাখা উচিৎ। ফেইসবুক খারাপ কাজের জন্য সৃষ্টি হয়নি। গণমাধ্যমর্কীদের উদ্দেশ্যে মেয়র বলেন, একজন রাজনীতিবিদ বা একজন সফল মানুষের সারাজীবনের অর্জন একটি সংবাদের জন্য ধ্বংস হয়ে যেতে পারে। এজন্য সাইবার নিরাপত্তা আইন দরকার রয়েছে। দেশ ও জাতির স্বার্থে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা উচিৎ। সাইবার ক্রাইম প্রতিরোধ করার জন্য যা যা করণীয় আইন দ্বারা করতে হবে।

খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিজিটাল নিরাপত্তা এজেন্সি’র মহাপরিচালক আবু সাঈদ মো: কামরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি বিভাগের প্রোগ্রামার মোঃ আবুজর রহমান। অনুষ্ঠানে সাইবার সচেতনতা বিষয়ে আলোচনা করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. কাজী মোঃ রকিবুল আলম, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম ও ২০২০ সালে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী এবং সাইবার টিনস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সাদাত রহমান।

সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কেসিসি’র বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও জেলার আইসিটি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।খুলনা সিটি কর্পোরেশনের সহযোগিতায় ডিজিটাল নিরাপত্তা এজেন্সি এই সেমিনারের আয়োজন করেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর