1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

তাড়াশে অটোরিকশা ও নসিমনের সংঘর্ষে ২ জন নিহত

মোঃ শাহাবুদ্দিন সেলিম,স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ 
  • আপডেট সময় : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৯৫ বার পঠিত

তাড়াশে অটোরিকশা ও নসিমনের সংঘর্ষে ২ জন নিহত

মোঃ শাহাবুদ্দিন সেলিম,স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ 

সিরাজগঞ্জের তাড়াশে অটোরিকশা ও নসিমনের সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছে। তাদের মধ্যে একজন অটোরিকশাচালক এবং অপরজন অটোরিকশার যাত্রী ছিলেন।

সোমবার (৮ জানুয়ারি) দুপুর ২ ঘটিকার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হামকুড়িয়া এলাকার ৮ নম্বর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন তাড়াশ ফায়ার সার্ভিসের সাব-অফিসার মোঃ রেজাউল করিম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া ৮ নম্বর ব্রিজের পাশে অটোরিকশা ও নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন অটোরিকশার চালক সাইদুর রহমান এবং এক নারী যাত্রী।

নিহত মোঃ সাইদুর রহমান পাবনা জেলার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বড় বেলাই গ্রামে মরহুম আমির হোসেন ছেলে। অপর নারী যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল ওয়াদুদ জানান, দুর্ঘটনায় নিহত একজনের পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। অপরজনের লাশ পরিবার নিয়ে গেছে। নসিমনের চালক পালাতক রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর