1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্লাস্টিক

তাড়াশ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

তাড়াশ উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৩৩১ বার পঠিত

তাড়াশ উপজেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে রানীরহাট সিরাজগঞ্জ বাজার দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সৌরভ কুমারের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। তিনি ওই বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক। বুধবার (১৮ অক্টোবর) বিকেলে প্রাইভেট পড়ানোর সময় এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল ইসলাম বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগ পাওয়ার বিষয়টি রানীরহাট সিরাজগঞ্জ বাজার দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল ইসলাম নিশ্চিত করেছেন। তিনি শনিবার (২১ অক্টোবর) দুপুরে জানান, এখন বিদ্যালয় পূজার ছুটিতে বন্ধ রয়েছে। বিদ্যালয় খোলার পর ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের নিয়ে সভা করে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রনীরহাট সিরাজগঞ্জ বাজার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সৌরভ কুমারের কাছে একই বিদ্যালয়ের ওই ছাত্রী বিদ্যালয় ছুটির পর ইংরেজি বিষয়ে প্রাইভেট পড়তে যায়। এ সময় তার অন্য সহপাঠীরা আসতে দেরি হওয়ায় সে একাই বসে ছিল। এ সুযোগে শিক্ষক সৌরভ ওই ছাত্রীকে একা পেয়ে যৌন হয়রানি করেন। এ সময় ভুক্তভোগী বই-খাতা ফেলে দৌড়ে পাশের একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। পরে ছাত্রীর মা-বাবাকে খবর দিলে তারা ওই বাড়িতে এসে মেয়েকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
অভিযুক্ত শিক্ষক সৌরভ কুমার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।’

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুল খালেক বলেন, ‘বিষয়টি আমিও জেনেছি। ছুটি শেষ হলে ম্যানেজিং কমিটির সভা করে ঘটনা তদন্তে কমিটি করে দেব।

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস ছালাম বলেন, ‘সংবাদকর্মীরা আমাকে ঘটনাটি জানিয়েছেন। আমি ফোন করে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে রোববার অফিসে আসতে বলেছি। তিনি এলে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর