1. developer@www.narijagrato.com : WordPress Support :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

দুধের চাহিদা মেটাতে ভারত থেকে ১৪০ মহিষ আমদানি

মোঃ আব্দুল্লাহ বেনাপোল প্রতিনিধি
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৮৬ বার পঠিত

দুধের চাহিদা মেটাতে ভারত থেকে ১৪০ মহিষ আমদানি

মোঃ আব্দুল্লাহ, বেনাপোল প্রতিনিধি

দেশে দুধের চাহিদা মেটাতে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১৪০টি মহিষ আমদানি করা হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে ৯টি ট্রাকে এসব মহিষ আসে বেনাপোল বন্দরে।

কাস্টমস ও বন্দর সূত্রে জানা গেছে, আমদানিকারক ঢাকার জেনটেক ইন্টারন্যাশনাল লিমিটেড মহিষগুলো ভারত থেকে আমদানি করে। রফতানিকারক প্রতিষ্ঠান ভারতের নোরায়াল ডেইরি ফার্ম। মহিষের আমদানি মূল্য ১ লাখ ৩০ হাজার ৯৩৭ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৫৭ লাখ ১২ হাজার ৪৪০ টাকা। শুল্কমুক্ত সুবিধায় মহিষগুলো বন্দর থেকে বাগেরহাটের ফকিরহাটে মহিষ উন্নয়ন প্রকল্প খামারে পাঠানো হয়েছে।

শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মণ্ডল বলেন, প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা করে মহিষগুলো ভালো পাওয়া গেছে। আমদানি করা মহিষ দেশে দুধের চাহিদা ও মহিষের বিস্তার বাড়াতে বড় ভূমিকাও রাখবে বলে জানান এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর