1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্লাস্টিক

নওগাঁয় দুই সাংবাদিককে নির্যাতনের প্রতিবাদে ও অপ সাংবাদিকতা বন্ধের দাবিতে মানববন্ধন

মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৬ বার পঠিত

মহাসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় মাহমুদুননবী ও রবিউল ইসলাম নামে দুই সাংবাদিককে অমানবিক কায়দায় নির্যাতন এবং দুই সাংবাদিকের  বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিক হত্যা নির্যাতন ও অপসাংবাদিকতা বন্ধের দাবিতে মানববন্ধন  কর্মসূচি পালিত হয়েছে। নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোটের আয়োজনে শহরের মুক্তির মোড়ে বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোটের আহবায়ক সাংবাদিক সাদেকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে  সময়টিভির সাংবাদিক এম আর রকি, ডিবিসি নিউজের এ কে সাজু, এশিয়ান টিভির রাশেদুজ্জামান রাশেদ,মাহমুদুননবী বেলাল, সাব্বির আহমেদ, সাইফুল ওয়াদুদ, আবু রায়হান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নওগাঁ সরকারি ডিগ্রী কলেজের শিক্ষাথী মারুফ প্রমুখ বক্তব্য রাখেন।  এ সময় দেশরুপান্তর পত্রিকার পারভেজ রহমান,  বৈশাখী টিভির সাংবাদিক আরমান হোসেন রুমন,বিজনেস বাংলাদেশ পত্রিকার সবুজ হুসাইনসহ বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিকরা অংশগ্রহন করেন। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন,ক্লিনিকের অপচিকিৎসা নিয়ে সংবাদ প্রকাশের জেরে নওগাঁর পত্নীতলায় মাহমুদুননবী ও রবিউল ইসলাম নামে দুই সাংবাদিককে সন্ত্রাসী কায়দায় তুলে নিয়ে নির্যাতন এবং দুই সাংবাদিকের  বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা দায়ের মেনে নেওয়া যায়না। অবিলম্বে এই ঘটনার তদন্ত এবং চাঁদাবাজির মিথ্যা মামলা প্রত্যাহার ও সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধ করার দাবি করেন। একই সাথে ডিক্লারেশন বন্ধ থাকা একটি স্থানীয় দৈনিক পত্রিকা অনৈতিক সুবিধা আদায়ের অসৎ উদ্দেশ্যে অবৈধ্যভাবে  সংবাদ প্রকাশ করে এবং ওই পত্রিকার অনলাইনে এবং ফেইসবুক পেইজে সরকারি বেসরকারি কমকর্তা বিভিন্নব্যক্তিকে টার্গেট করে বির্তকিত ভিডিও ও সংবাদ প্রকাশ করছে আইন অমান্য করে । এতে মুল ধারার সাংবাদিকদের মানক্ষুন্নসহ নানা প্রশ্নের সম্মুক্ষিণ হতে হচ্ছে। এ অবস্থায় ওই ডিক্লারেশন বন্ধ থাকা স্থানীয় দৈনিক পত্রিকার প্রকাশনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য জোড় দাবি জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর