1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্লাস্টিক

নওগাঁয় পান খাওয়ার প্রলোভন দিয়ে শিশুকে ধর্ষণ অভিযুক্ত বৃদ্ধ আটক

মহসিন রেজা নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ১৬০ বার পঠিত

মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর মান্দায় পান খাওয়ানোর প্রলোভন দিয়ে ৫বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে । সে বর্তমানে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে । এ ঘটনায় অভিযুক্ত বৃদ্ধ আতাউর রহমান চেকু (৫৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ পুলিশ। গ্রেপ্তারকৃত আতাউর রহমান উপজেলার গাড়ীক্ষেত্র গ্রামের বাসিন্দা । মামলা সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার আগে শিশুটির মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন । এ সময় প্রতিবেশি শিশুদের সাথে সে খেলা করছিল। ঘটনার সময় অভিযুক্ত আতাউর রহমানের বাড়িতে কেউ ছিল না । সেখান থেকে পান খাওয়ানোর প্রলোভন দিয়ে প্রতিবেশি আতাউর রহমান তার বাড়িতে নিয়ে যায়। এবং এ সুযোগে সে শিশুটিকে ধর্ষণ করে বাড়ি পাঠিয়ে দেয় । এ সময় সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এসে তার মায়ের কাছে সব ঘটনা বলে । পরে তাকে মান্দা হাসপাতালে ভর্তি করে দেওয়া হয় । জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন, এ ঘটনার শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন । পরে অভিযান চালিয়ে অভিযুক্ত আতাউর রহমানকে মঙ্গলবার বিকেল ৫টার সময় গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে । আগামীকাল তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর