1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

নওগাঁয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময়

মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২১৬ বার পঠিত

নওগাঁয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময়

মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেল ৪টায় নওগাঁ সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে সভাপতিত্ব করেন- জেলা সিভিল সার্জন ডা: আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার।

সিভিল সার্জন বলেন- আগামী ১২ ডিসেম্বর জেলার ১১টি উপজেলা ও ৩টি পৌরসভায় ২ হাজার ৪৫০ টি টিকা কেন্দ্রে ৪ হাজার ৯২০ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে মোট ৩ লাখ ৪৬ হাজার ৮৩৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এরমধ্যে ৬-১১ মাস বয়সি ৩৩ হাজার ৫৬১ জন শিশুকে নীল রংয়ের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সি ৩ লাখ ১৩ হাজার ২৭২ জন শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে।

এসময় উপস্থিত ছিলেন- ডেপুটি সিভিল সার্জন ডা: মুনির আলী আকন্দ, মেডিকেল অফিসার আশিষ কুমার সরকার সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর