1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

নওগাঁর জহুরুল ইসলাম ইউটিউব দেখে জিরা চাষে সফল হয়েছে

মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৬ বার পঠিত

মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি

প্রথমবারের মতো জিরা চাষ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন নওগাঁর জহুরুল ইসলাম ।
নিত্যনতুন ফসল উৎপাদন করে এক প্রকার আনন্দ পান নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়নের শিয়ালা গ্রামের কৃষক জহুরুল ইসলাম বাদল।এর আগে বিভিন্ন ধরনের সবজি চাষ করেছেন তিনি তবে বাজারে জিরার দাম বেশি হওয়ায় জিরা চাষে উদ্বুদ্ধ হন জহুরুল ইসলাম ।পরবর্তীতে ইউটিউবে জিরা চাষের পদ্ধতি দেখে দুই মাস আগে শুরু করেন জিরা চাষ,অনলাইনের মাধ্যমে জিরার বীজ সংগ্রহ করে আট শতাংশ জমিতে শুরু করেন জিরা চাষ।জিরা চাষে এ পর্যন্ত সব মিলিয়ে তার খরচ হয়েছে মাত্র দুই হাজার টাকা,বর্তমানে এই কৃষকের জিরা গাছে আসতে শুরু করেছে ফুল ও জিরা,আট শতাংশ জমিতে আবাদ করা ফসল থেকে কমপক্ষে বারো কেজি জিরা উৎপাদিত হবে বলে আশাবাদী জহুরুল ইসলাম।পরিক্ষামুলক ভাবে জিরা চাষ করে জহুরুল অনেকটা সফল হওয়ায় অনেকটা আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের,প্রতিদিন তার জমিতে এসে বীজ ও পরামর্শ নিচ্ছে স্থানীয় কৃষকরা,সাধারণত বীজ বপনের তিন থেকে সাড়ে তিন মাস পর্যন্ত সময় লাগে জিরা ঘরে তুলতে।জহুরুলের এ জিরা চাষে সফলতা আসলে সর্বস্তরের কৃষকদের জিরা চাষে উৎসাহিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে,নতুন ফসল হিসাবে জহুরুল জিরা পরীক্ষামূলকভাবে চাষ করেছেন। তার জিরা চাষ কৃষি বিভাগ সার্বক্ষণিক নজরে রেখেছে। শেষ পর্যন্ত এটার ফলন কেমন হয় সেটা দেখে অন্যদেরও উদ্বুদ্ধ করা হবে এবং সার্বিক পরামর্শ প্রদান করা হবে বলেও জানিয়েছেন, নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আবুল কালাম আজাদ।দেশের জিরার চাহিদা আমদানি নির্ভরশীল হওয়ায় বাংলাদেশে উৎপাদিত জিরা হতে পারে মুল্যবান বৈদেশিক মুদ্রা বাচানোর উন্নতম মাধ্যম এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর