1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্লাস্টিক

নওগাঁর পত্নীতলা কাউন্সিলর মিজানুরের ভাসমান লাশ উদ্ধার

মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১২০ বার পঠিত

মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর পত্নীতলা উপজেলার বুড়িদহ বিল থেকে ভাসমান অবস্থায় নজিপুর পৌরসভার কাউন্সিলর মিজানুর রহমানর (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৪ জুলাই) সকাল আনুমানিক ১০দিকে উপজেলার পাটিচড়া এলাকায় বুড়িদহ বিল থেকে লাশটি উদ্ধার করে থানা পুলিশ। নিহত মিজানুর নজিপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে দায়িত্বরত ছিলেন। তিনি পৌরসভার ছোট চাঁদপুর এলাকার মোহাম্মদ আফছার আলী মণ্ডলের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, আনমানিক সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন বিলের পানিতে মরদেহ ভাসতে দেখে তথখানিক থানায় খবর দেন। খবর পেয়ে সকাল ১০টার দিকে স্থানীয়দের সহায়তায় কাউন্সিলর মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পত্নীতলা থানার (ওসি) মোজাফফর হোসেন বলেন, মিজানুর রহমান গত শুক্রবার দিবাগত রাতে পৌরসভার ছোট চাঁদপুর এলাকার নিজ বাসায় ছিলেন। শনিবার সকাল ১০টার দিকে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। ওসি মোজাফফর হোসেন আরও বলেন, মিজানুর রহমানের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি মাদকাসক্ত ছিলেন। এ কারণে তাঁর স্ত্রী-সন্তানেরা কেউ তাঁর সঙ্গে থাকেন না। ধারণা করা হচ্ছে, মাদকাসক্ত অবস্থায় বিলের পানিতে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের তথ্য পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এটি হত্যাকাণ্ড, নাকি দুর্ঘটনাজনিত মৃত্যু তা খুঁজে বের করতে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর