1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

নওগাঁর পোরশা সীমান্তে ভাসমান অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১৫৩ বার পঠিত

মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর পোরশা উপজেলা সীমান্তের পূর্ণভবা নদী থেকে অজ্ঞাত ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুলাই) আনুমানিক বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নীতপুর এলাকার টেকঠাঘাট থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, পোরশার ভারতীয় সীমান্ত দিয়ে প্রবাহিত পূর্ণভবা নদী। গত কয়েকদিন ভারী বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি পেয়েছে। স্থানীয় লোকজন নদীর তীরে এসে বিকেল করে পানি বৃদ্ধি ও পশ্চিম দিক ভারতের দিকে সূর্য অন্তের অপরূপ দৃশ্য দেখেন। আজও বিকেলে স্থানীয় লোকজন নদীর তীরে তা উপভোগ করার সময় টেকঠাঘাট এলাকায় নদীর মধ্যে এক অজ্ঞত ব্যক্তির মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে সংবাদ দেয়। পোরশা থানার (ওসি) আতিয়ার রহমান জানান, সংবাদ পেয়ে অজ্ঞাত ওই মরদেহটি উদ্ধার করা হয়। আনুমানিক ৩৭-৪০ বছর বয়সের ওই ব্যক্তির শরীরে কালো চেক শার্ট ও পরণে কালো প্যান্ট পরা আছে। মরদেহটির পরিচয় জানার চেষ্টা চলছে। শনিবার (১৩ জুলাই) মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত সম্পন্ন হলে মৃত্যুর কারণ জানা যাবে। এঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর