1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

নওগাঁর মান্দায় আগুনে পুড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ২৬৫ বার পঠিত

নওগাঁর মান্দায় আগুনে পুড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু। 

মহসিন রেজা নওগাঁ জেলা  প্রতিনিধি।

নওগাঁর মান্দায় আগুনে পুড়ে সমসের আলী (৭০) নামে এক প্যারালাইসড বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার ১৭ নভেম্বর রাত সোয়া ১০ টার দিকে উপজেলার গনেশপুর ইউপির হঠাৎপাড়া গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত সমসের আলী মহাদেবপুর উপজেলার কচুকুড়ি গ্রামের মৃত সুবিদ আলীর ছেলে।

তিনি দীর্ঘদিন যাবত তার স্ত্রী সহ গনেশপুর হঠাৎ পাড়া গ্রামের একটি সরকারি পুকুর পাড়ের এই বাড়িতেই বসবাস করে আসছিলেন। তার দুই ছেলে-মেয়ে অন্যত্র বসবাস করে।

স্থানীয়রা জানান, রাত সোয়া ১০টার দিকে সমসের আলী বাড়িতে আগুন লাগে।তারা আগুন নিভানোর চেষ্টা করে এবং
মান্দার ফায়ার সার্ভিসের খবর দেয়।
খবর পেয়ে মান্দার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও সমসের আলী ঘটনাস্থলেই মারা যান।

এবিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক কাজী জানান, দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর