1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্লাস্টিক

নওগাঁর মান্দায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা

মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

মহসিন রেজা নওগাঁ জেলা প্রতিনিধি

মঙ্গলবার (৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কশব ইউনিয়নে তুড়ুকবাড়িয়া এলাকায় আকন্দ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মো. শরিফ কশব ইউনিয়নে তুড়ুকবাড়িয়া গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৪ জুলাই) তুড়ুকবাড়িয়া হাইস্কুল মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। পরে স্থানীয়রা মীমাংসার চেষ্টা করেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তড়ুকবাড়িয়া মোড় থেকে শরীফ ক্যারামবোর্ড খেলে বাড়ি ফিরছিল।

এ সময় শরিফের উপস্থিতি টের পেয়ে একই গ্রামের মো. আহম্মদের ছেলে মো. সুলতান ও মো. জিয়াউর রহমানের ছেলে পারভেজ ধারালো হাসুয়া দিয়ে পেছন থেকে শরিফের পিঠে কোপ দেয়। কোপ খেয়ে আহত শরিফ বাঁচার জন্য দৌড় দিয়ে রাস্তার ওপর পড়ে যায়। এরপর তারা দুজন মিলে আবারও শরিফের পিঠে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে।

পরে আহত শরিফ তার নিজ বাড়ির বারান্দায় এসে পড়ে যায়। তার পরিবারের লোকজন চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার সময় মারা তিনি যান। শরিফ হত্যার বিষয়টি গ্রামে ছড়িয়ে পড়লে লোকজন সুলতানের বাড়ি ঘেরাও করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সুলতানের মা সেলিনাকে তার নিরাপত্তার জন্য থানায় নিয়ে যায় পুলিশ।মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী জয় টিভি নিউজ ২৪ কে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। হত্যার ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। নিহত শরিফের লাশ থানায় নিয়ে সকালে নওগাঁ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর