1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

নওগাঁর মান্দায় মাদক সেবনের অভিযোগে কারাদণ্ড

মোঃ মহসিন নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ২৭১ বার পঠিত

নওগাঁর মান্দায় মাদক সেবনের অভিযোগে কারাদণ্ড

নওগাঁর মান্দায় মাদক সেবনের অভিযোগে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী তাদের এ সাজা দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার শামুকখোল গ্রামের গোলাম সরোয়ার ঝুন্টু (৩০), বড়বেলালদহ গ্রামের নাজমুল ইসলাম (২৭) ও চকরামাকান্ত গ্রামের সুজন হোসেন (২২)।

নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শাহিন শওকত জানান, সোমবার মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে ঝুন্টু ও নাজমুলকে গ্রেপ্তার করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী ঝন্টু ও নাজমুলকে ১ বছর করে কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করেন।

অন্যদিকে মাদক সেবনের অভিযোগে চকরামাকান্ত গ্রামের সুজন হোসেনকে এক মাসের কারাদণ্ড ও ১ এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর