1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্লাস্টিক

নওগাঁর মান্দায় সড়ক দূর্ঘটনায় ভ্যানচালক নিহত

মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর মান্দায় সড়ক দূর্ঘটনায় শহিদুল ইসলাম (৪২) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার গনেশপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের শেখিপাড়ার মোড় নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে। নিহত শহিদুল ইসলাম উপজেলার গনেশপুর শাজিপাড়া গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে। তিনি পেশায় একজন ভ্যান চালক এবং দুই সন্তানের জনক।স্থানীয়রা জানান, নিহত শহিদুল তার ব্যাটারী চালিত ভ্যান গাড়ি নিয়ে সতীহাট থেকে দ্রুত গতিতে তার নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। গনেশপুর মটের পুকুর সংলগ্ন শেখিপাড়ার মোড়ে পৌছালে আরেকটি ভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় পড়ে যান। এসময় মাথায় গুরুতর জখমপ্রাপ্ত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।নিহতের বড় ভাই সাইদুর রহমান বলেন, সম্প্রতি আমার ছোট ছেলের বিয়ে হয়েছে। আজকে আমাদের ছোট ছেলের শশুর বাড়িতে যাওয়ার কথা ছিলো। সে কারনেই আমার ভাই শহিদুল সকালে সতীহাট থেকে বাড়িতে আসছিলো। এসময় তার নিজ ভ্যানগাড়ির নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা গেছে। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর