1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

নওগাঁর মান্দায় ১৩৫ কেজি গাঁজা সহ মাদক কারবারি আটক

মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১৯১ বার পঠিত

নওগাঁর মান্দায় ১৩৫ কেজি গাঁজা সহ মাদক কারবারি আটক

মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর মান্দায় ১৩৫ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক কারবারি ও কাভার্ড ভ্যান চালক আব্দুল শুকুরকে আটক করেছে র‌্যাব। এ সময় গাঁজা বহনকারি কাভার্ড ভ্যানের সহযোগি পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। বুধবার ভোর রাতে উপজেলার ফতেপুর জয়বাংলা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-৫ এর একটি দল।

আটককৃত আব্দুল শুকুর বর্তমানে চট্টগ্রাম জেলার পটিয়া থানার শান্তিরহাট (বুদ্ধরা) গ্রামের মৃত লিয়াকত আলী ছেলে। তার স্থায়ী ঠিকানা গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানার বণী গ্রামে।

বুধবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহী থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, মাদকের বড় চালান নিয়ে একটি কাভার্ড ভ্যান যোগে কুমিল্লা থেকে নাটোর হয়ে রাজশাহীর দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল নওগাঁর মান্দা উপজেলার জয়বাংলা মোড় থেকে চালক ও মাদককারবারি আব্দুল শুকুরকে আটক করে। এ সময় ট্রাকের ভিতরে রাখা সাদা প্লাস্টিকের বস্তার ভিতর ১৩৫ কেজি গাঁজা উদ্ধারসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজি জানান, আইনী প্রক্রিয়া শেষে আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর