1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

নওগাঁ ধামুইর হাট উপজেলা গরুর হাটে ইজারাদার ইচ্ছে মত গরুর খাজনা নেন

মহসিন রেজা নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ২০৮ বার পঠিত

নওগাঁ ধামুইর হাট উপজেলা গরুর হাটে ইজারাদার ইচ্ছে মত গরুর খাজনা নেন।

মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি

২৪/৩/২৩ তাং নওগাঁ জেলা ধামুইর হাট উপজেলার গরুর হাটে ইজারাদার মোঃ মেহেদী হাসান পিতা,মৃত্যুঃ আঃ কুদ্দুস ও মোঃজহুরুল ইসলাম, পিতা,মৃত্যুঃ রমজান আলী সহ কয়েকজন মিলে এই হাট ইজারা নিয়ে সরকারের নিয়ম কে বৃদ্ধা আঙুলী দেখিয়ে ইচ্ছে মত গরুর খাজনা নেন । ধামুইর হাট উপজেলা গরুর হাটে ইজারাদার গন তাদের ইচ্ছে মত গরুর খাজনা নেন। গরু বিক্রেতা গন দূঃখ করে বলেন, আমাদের এই কষ্ট দেখার মত কেহ নাই। সপ্তাহে একবার রবিবারে কয়েক শত করে গরু কিনা বেচা হয়।সরকারি প্রতি গরু ৫০০/ পাঁচশত টাকা নির্ধারন করা থাকলেও ইজারাদার গন প্রতি গরু ৬৫০/ ছয়শত পঞ্চাশ টাকা করে খাজনা নেন। তথ্যের ভিত্তিতে কয়েকজন ইলেকট্রোনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক নওগাঁ জেলা থেকে হাটে গিয়ে এর সত্যতার প্রমান পান । গরু বিক্রির রশিদ দিলেও তাতে কোন মূল্য লিখা থাকে না । সাংবাদিক গন হাটের অফিসে গিয়ে সেখানে ইজারাদার মোঃ মেহেদী হাসান ও মোঃ জহুরুল ইসলাম কে পান এবং জিজ্ঞেস করলে সাংবাদিকের উপর মারমূখী হয়ে উঠেন মেহেদী হাসান । তোমার বাবার টাকায় হাট ইজারা নেই নাই । তুমি প্রশ্ন করার কে।কোটি টাকা দিয়ে হাট ইজারা নিয়েছি আমাদের মনমত খাজনা নিবো, তুমি কথা বলার কে? উভয় পক্ষ কথা কাটাকাটি হচ্ছিল, একজন সাংবাদিক তা ভিডিও ধারন করছিল তাকে লাঞ্চিত করে । বিষয়টা নিয়ে ধামুইর হাট উপজেলা নির্বাহী অফিসার আছমা খাতুন কে প্রথমে ফোনে পরে তা অফিসে দেখা করে বিস্তারিত জানালে তিনি সাংবাদিকদের বলেন আমি এবিষয়ে ব্যাবস্হা গ্রহন করবো।ইজারাদার গন এলাকার প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কোন প্রতিবাদ বা মূখ খুলতে পারেন না কেহ । এলাকার মানুষের মন্তব্য এদের বিরুদ্ধে প্রয়জনীয় ব্যাবস্হা না নিলে তারা দিনের পর দিন বেপরোয়া হয়ে যাবে ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর