1. developer@www.narijagrato.com : WordPress Support :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

নড়াইলে ১৫০ গ্রাম গাঁজা ও ৫০পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ১

মোছাঃ রহিমা খানম (সুমি) নিজস্ব প্রতিবেদক নড়াইল
  • আপডেট সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৯১ বার পঠিত

নড়াইলে ১৫০গ্রাম গাঁজা ও ৫০পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১

মোছাঃ রহিমা খানম (সুমি) নিজস্ব প্রতিবেদক নড়াইল। 

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ টোকন মোল্লা (৫১) নামের ০১জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা। গ্রেফতারকৃত মোঃ টোকন মোল্লা (৫১) নড়াইল সদর থানাধীন মাইজপাড়া ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মোঃ কুদ্দুস মোল্লার ছেলে। অদ্য ১২ ডিসেম্বর দুপুর ১২.৪৫ ঘটিকার দিকে নড়াইল সদর থানাধীন মাইজপাড়া ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামস্থ আসামি মোঃ টোকন মোল্লা (৫১)এর বসতবাড়ির উঠান থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ সাইফুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ টোকন মোল্লা (৫১)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীর নিকট থেকে ১৫০গ্রাম গাঁজা ও ৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর