1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

নড়াইল ডিবির অভিযানে ফেন্সিডিলস ও মোটরসাইকেলসহ ১জন মাদক কারবারি গ্রেফতার

মোঃ মুনছুর হেলাল কর্তৃক প্রকাশিত...
  • আপডেট সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১৪২ বার পঠিত

 

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ শিমুল হোসেন (২৮) নামের ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ শিমুল হোসেন যশোর জেলার বেনাপোল পোর্ট থানার ভাবের বেড় গ্রামের মোঃ শুকুর আলীর ছেলে। অদ্য ২ জুন’২৪ রাতে নড়াইল জেলার সদর থানাধীন মুলিয়া বাজারের চৌরাস্তা মোড়ে অনুপের চায়ের দোকানের সামনে হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক শিমুল কুমার দাসের নেতৃত্বে এসআই অপু মিত্র, এএসআই নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ শিমুল হোসেন কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির ব্যবহৃত ডায়াং রানার মোটরসাইকেল ও মোটরসাইকেলের বডিতে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ২০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসানের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর