1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

নড়াইল ১ আসনে নৌকা প্রতীক নিয়ে বি এম কবিরুল হক মুক্তির পথসভা।

এম,মাহমুদুল হাসান নিপুন
  • আপডেট সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২৬২ বার পঠিত

নড়াইল ১ আসনে নৌকা প্রতীক নিয়ে বি এম কবিরুল হক মুক্তির পথসভা।
              এম,মাহমুদুল হাসান (নিপুন)।
নড়াইল -১ আসনের নৌকার মাঝি বার বার নির্বাচিত সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি বলেন শেখ হাসিনার মার্কা নৌকা মার্কা, উন্নয়নের মার্কা নৌকা মার্কা। তাই দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।২৭ শে ডিসেম্বর (বুধবার) ১২ নং বিছালী ইউনিয়নের আওয়ামী লীগ এর মনোনীত সাবেক চেয়ারম্যান এস এম আনিসুল ইসলাম এর সার্বিক তত্বাবধানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উক্ত ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা,গণসংযোগ ও নির্বাচনী পথসভা করা হয়। বি এম কবিরুল হক মুক্তির আসার খবর পেয়ে এলাকার সকল জনগণ অধির আগ্রহে অপেক্ষা করতে থাকে তাকে এক নজর দেখার জন্য। তিনি এসে নির্বাচনী প্রচারনায় যোগ দিলে ইউনিয়নের সাধারণ জনগণ তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। বি এম কবিরুল হক মুক্তি এসময় আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন। তিন আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতিক দিয়েছে, আপনারা আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। জামাত বিএনপি নির্বাচনে না এলে-ও তারা এ নির্বাচনকে বানচাল করার জন্য অপচেষ্টা চালাবে,সাধারণ মানুষের ভীতরে বিভ্রান্তি সৃষ্টি করবে,তাদের থেকে সতর্ক থাকুন। ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি নৌকাকে বিজয়ী করার লক্ষে ভোট প্রার্থনা করেন তিনি। নির্বাচনী প্রচারণা,গণসংযোগ ও নির্বাচনী পথসভায় আরো উপস্থিত ছিলেন,মশিয়ার রহমান ফকির, সৈয়দ রিয়াজ আলী,শেখ উজ্জল হোসেন,খন্দকার মাকদুম বিল্লাহ,শেখ বিল্লাল হোসেন, মুন্সী ইমরান হোসেন,শেখ আজিম হোসেন,স,ম,আল ফয়সাল,খন্দকার আল রাজিম বিল্লাহ,মহিউদ্দীন পারভেজ,মু্সী জায়েদ,শেখ আনোয়ার হোসেন (আনো),নুর ইসলাম ডাক্তারসহ ইউনিয়নের সকল নেতাকর্মীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর