1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

নবীগঞ্জের ইনাতগঞ্জ সাইনবোর্ড বাজারে ৪২ হাজার ভারতীয় নাসিরবিড়ি সহ গ্রেফতার ২

আব্দুল কাইয়ুম, নিজস্ব প্রতিবেদক‍ঃ
  • আপডেট সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ১৭৯ বার পঠিত

 

আব্দুল কাইয়ুম, নিজস্ব প্রতিবেদক‍

নবীগঞ্জ থানার ইনাতগঞ্জ টু সৈয়দপুর যাওয়ার পথে মধ্যে স্থান সাইনবোর্ড বাজারে মেসার্স আমিন ফার্মেসীর সামন থেকে ৪২ হাজার শলাকা ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ শেখ নাসিরুদ্দিন পাতা বিড়ি এবং পাতা বিড়ির বহনকারী ১টি সিএনজিসহ ২ জনকে গ্রেফতার করেছে সিলেট লালাবাজার ৭ এপিবিএন পুলিশ । গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মফিজুল ইসলামের তত্ত্বাবধানে সহকারি পুলিশ সুপার মোঃ আছাবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ইনাতগঞ্জ গামী রাস্তার সাইনবোর্ড বাজারের মেসার্স আমিন ফার্মেসীর সামন থেকে ৪২ হাজার শলাকা ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ শেখ নাসিরুদ্দিন পাতা বিড়ি এবং পাতা বিড়ির বহনকারী ১টি সিএনজি সহ তাদেরকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃতরা হলো, সুনামগঞ্জ জেলার দিরাই থানার তেতৈয়া গ্রামের আব্দুল মান্নানের পুত্র ফরাস মিয়া (৪০), জগন্নাথপুর থানার রোয়াইল গ্রামের কোরেশ মিয়ার পুত্র মিজানুর রহমান (৪৫)কে আটক করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৪২ হাজার শলাকা ভারতীয় আমদানি নিষিদ্ধ শেখ নাসিরুদ্দিন পাতার বিড়ি এবং বিড়ি বহনকারী ১টি সিএনজি যাহার রেজিঃ মৌলভীবাজার নং-থ ১১-৯২৪৮, এবং ইঞ্জিন নং-AF2WDE94973 ও চেসিস নং MD2A44AZ4DWF41840 উদ্ধার হিসেবে জব্দ করা হয় । এ ব্যাপারে এসআই (নিঃ) ৭০৩৩ মোঃ নুরুল হুদা ঘটনার বিষয়ে বাদী হয়ে উক্ত গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেন।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সিলেট লালাবাজারের ৭ এপিবিএন পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর