1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

নবীগঞ্জের পূবালী ব্যাংকের গ্রাহক জোৎস্না বেগমের টাকা ছিনতাইকালে আটক ৩ ছিনতাইকারী

আব্দুল কাইয়ুম,নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৩৮১ বার পঠিত

নবীগঞ্জের পূবালী ব্যাংকের গ্রাহক জোৎস্না বেগমের টাকা ছিনতাইকালে আটক ৩ ছিনতাইকারী টাকা উদ্ধার

আব্দুল কাইয়ুম,নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি

নবীগঞ্জ পূবালী ব্যাংক শাখা থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন জোৎস্না বেগম নামে জনৈক এক মহিলা। সে উপজেলার পানিউমদা গ্রামের বাসিন্দা। এ সময় স্থানীয় জনতা ৩ ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গতকাল মঙ্গলবার দুপুরে জোৎস্না বেগম স্থানীয় পূবালী ব্যাংক থেকে ৩ লক্ষ ১০ হাজার টাকা উত্তোলন করে পিত্রালয় ইমানবাওই গ্রামে রওনা হন। তিনি ইমানবাওই গ্রামের নিকটবর্তী স্থানে গিয়ে পৌছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৩ জন ছিনতাইকারী তার গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা গুলো নিয়ে যায়।এ সময় জোৎস্নার আর্তচিৎকারে গ্রাম থেকে ও আশপাশের লোকজন ঘটনা স্থলে ছুটে এসে ৩ ছিনতাইকারীকে তাৎক্ষণিক ভাবে আটক করেন।আটককৃতরা হলো, সিলেটের কুতুয়ালি থানার মৃত চুনু মিয়ার পুত্র ইমতিয়াজ মিয়া (৩৫), সিলেট শাহপরান থানার মৃত আব্দুল মতিনের পুত্র সামছুল ইসলাম (৪০) ও হবিগঞ্জের উচাইল গ্রামের মৃত আশরাফ আলীর পুত্র আক্তার হোসেন (৪৪)।খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই জাহাঙ্গীর আলম ঘটনা স্থলে উপস্থিত হয়ে ৩ ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে আসেন। পরে তাদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকাগুলো উদ্ধার করা হয়।এ ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী বলেন, ,ছিনকারীদের কাছ থেকে টাকাগুলো উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে হবিগঞ্জ মাননীয় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর