1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

নরসিংদীর মনোহরদীতে সিএসডি হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে

মাহমুদুল হাসান লিমন,জেলা প্রতিনিধি নরসিংদী
  • আপডেট সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ২১৪ বার পঠিত

নরসিংদীর মনোহরদীতে সিএসডি হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

মাহমুদুল হাসান লিমন,জেলা প্রতিনিধি নরসিংদী

গতকাল শনিবার (২৩ মার্চ) দিনব্যাপী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরগোহালবাড়িয়া সমাজ কল্যান সংঘের আয়োজনে চরগোহালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে উপজেলার অর্ধশতাধিক মাদরাসার ১৬৫ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে। স্বনামধন্য বিজ্ঞ বিচারকদের সুনিপুন বিচারকার্যে প্রথম স্থান অর্জন করেছে মনোহরদীর আল মাহমুদ আইডিয়াল মাদরাসার শিক্ষার্থী মোহাম্মদ আলী। দ্বিতীয় স্থান অর্জন করেছে মাদরাসতু ছওতিল কুরআন এর ছাত্র আব্দুল্লাহ আল রাফি এবং মনোহরদী মডেল হিফজ মাদরাসার ছাত্র মাহমুদুল হাসান তৃতীয় স্থান অধিকার করেছে। বিজয়ী প্রথম স্থান অর্জনকারীকে নগদ ২০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ১০ হাজার ও তৃতীয় স্থান অর্জনকারীকে নগদ ৮ হাজার টাকা এবং সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করা আরও ১৯ জনকে সম্মাননা স্মারক এবং বই উপহার দেওয়া হয়। হিফজুল কুরআন প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ডা. মাওলানা আবদুল ওয়াদুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মু. ফজলুল হক। উদ্বোধন করেন কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়চাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান উদ্দিন, কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মনির, ব্যাংক কর্মকর্তা নাদিম মাহমুদ প্রমুখ।

আমাদের প্রতিনিধি আল মাহমুদ মাদরাসায় যোগাযোগ করলে প্রতিষ্ঠানটির প্রধান হাফেজ মাওলানা মুহাম্মাদ আনোয়ার শাহ জানান, আয়োজনটি খুবই চমৎকার ও উপভোগ্য ছিল, মুহাম্মাদ আলী বেশ সাহসিকতার সাথে প্রশ্নের উত্তর দিয়ে বিচারক মন্ডলীদের নজর কেড়েছেন আলহামদুলিল্লাহ। তিনি প্রতিষ্ঠান ও মুহাম্মাদ আলীর জন্য দেশবাসীর কাছে দু’আ চেয়েছেন, আল্লাহ পাক যেন তাদেরকে দ্বীনের দাঈ হওয়ার তাওফিক দান করেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর