1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

পঞ্চগড় সীমান্তদিয়ে অবৈধ পথে ভারত যাওয়ার সময় আটক ০১

মোঃ মঞ্জুরুল আহসান মীম , পঞ্চগড় জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৪ বার পঠিত

মোঃ মঞ্জুরুল আহসান মীম , পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় একজনকে আটক করেছে নীলফামারী ব্যাটেলিয়ান ৫৬ বিজিবি’র সদস্যরা। আটক ব্যক্তি বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের নাগরিক। নাম শ্রী দসরথ সরকার (৪০)। বৃহস্পতিবার (২৬ -সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮:৪০ মিনিটে নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি এর অধীনস্থ শিংরোড বিওপির সদস্যরা তাকে আটক করে। প্রাপ্ত তথ্য অনুযায়ী আটক শ্রী দসরথ সরকার মাদারীপুর জেলার ডাসার থানাধীন পূর্ব নবগ্রাম এলাকার মৃত কালীপদ সরকার এর ছেলে। সিংরোড বিওপির দায়িত্বপূর্ণ এলাকার খালপাড়া এলাকায় সীমান্তের শূন্য রেখা থেকে একশ গজ বাংলাদেশের অভ্যন্তরে থেকে তাকে বিজিবি সদস্যরা আটক করে। এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি এর পক্ষ থেকে জানানো হয়েছে, বেশ কিছুদিন যাবৎ সীমান্তের শূন্য লেখা অতিক্রম করে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় নীলফামারী ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ এলাকা থেকে কয়েক দফায় অনেক কয়েকজনকে আটক করে সংশ্লিষ্ট থানা ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তাদের পরিবারের কাছে ফেরত পাঠানো হয়েছে। অবৈধ চোরাচালান, মাদক পাচার, অনুপ্রবেশ সহ সীমান্তের সকল প্রকার অপরাধ মূলক কর্মকাণ্ড প্রতিহত করতে নীলফামারী ব্যাটালিয়ন সবসময় কঠোর অবস্থানে রয়েছে। চলমান এই কার্যক্রম সব সময় অব্যাহত থাকবে বলে বিজিবি এর পক্ষ থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর