1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

পাঙ্গাঁসীতে সরকারি রাস্তা দখল করে বহুতল ভবন নির্মাণের তদন্ত করলেন উপজেলা এসিল্যান্ড

রেজাউল করিম, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
  • আপডেট সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ১৬৫ বার পঠিত

রেজাউল করিম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ০৮ নং হাটপাঙ্গাঁসী ইউনিয়নে সরকারি জমি ও পাকা সড়ক দখল করে জোর পূর্বক বহুতল ভবন নির্মাণ করায় রায়গঞ্জ উপজেলা ভুমি অফিস এর দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এসিল্যান্ড মোঃ তানজিল পারভেজ প্রাথমিক তদন্তের কাজ শেষ করলেন । জানা যায় যে, গত ৩ ই ফেব্রয়ারী ২০২৪ ইং তারিখে রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাঁসী মৌজার ৮ নং খতিয়ানের আর এস ১২৩৫ দাগের ৩২ শতক জমির আর এস রেকডী মালিক শ্রী অনাথ বন্ধ শাহা ও বাংলাদেশ সরকারের পক্ষে ডেপুটি কমিশনার সিরাজগঞ্জ এবং আর এস ৩ নং খতিয়ানের ১২৩৬ দাগে ১ শতক ভুমি আর এস রেকর্ড মালিক ছিলেন জেলা পরিষদ সিরাজগঞ্জ । যাহা এই ভুমির উপর দিয়ে জনগণের চলাচলের জন্য পাকা সড়ক নির্মান করা হয়েছে । উক্ত সরকারি এই পাকা রাস্তার উপর জন চলাচলে বাধা তৈরি করে জোর করে রিপন ও লিটন বহুতল ভবন নির্মাণ শুরু করলে নুরনবি সহ গ্রামের সচেতন ব্যাক্তিরা সকলেই সরকারি পাকা রাস্তা ছাড়িয়া ভবন নির্মাণ করতে বলিলে রিপন ও লিটন গং উল্টো গ্রামবাসীর সচেতন ব্যাক্তিদের হুমকি ধামকি দিয়া ভয়ভীতি প্রদর্শন দেখিয়ে ভবন নির্মাণ এর কাজ চলমান রাখিয়াছে । এসব বিষয় নিয়ে রায়গঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর ৬ ই ফেব্রয়ারী ২০২৪ ইং একটি অভিযোগ দায়ের করা হয়েছে । উক্ত অভিযোগে আরও বলা হয়েছে এই জনবহুল পাকা সড়কে বহুতল ভবন নির্মাণ করা হলে রাস্তা টি জনগণের চলাচলে ব্যাপক অসুবিধা হবে এবং জরুরী প্রয়োজনে এ্যমবুলেন্স সহ অটোরিকশা, সিএনজি, ভ্যানগাড়ি কোন কিছুই প্রবেশ করতে পারবে না । এবিষয়ে স্থানীয় সরকারী প্রতিনিধির নিকট অভিযোগ দিয়ে কোন সুফল পাওয়া যায় নাই । এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম (নান্নু) বলেন, ঘটনা স্থলে গিয়ে আমি সরকারী রাস্তা ছেড়ে দিয়ে কাজ করার পরামর্শ দিয়েছি এবং পরে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে শুনেছি । তবে সরকারি রাস্তা জোর করে দখলে নিয়ে ভবন নির্মাণ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে । আর এবিষয়ে মামলা দায়ের হলে সংশ্লিষ্ট দপ্তর থেকে উপজেলা ভুমি অফিসার এসিল্যান্ড এর উপর তদন্তের দায়িত্ব দেওয়া হয় । গত ১৪ মার্চ ২০২৪ ইং তদন্ত শেষে শান্তি শৃংখলা বজায় রাখার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর