1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

পাঙ্গাসীতে সরকারি রাস্তা দখল করে রিপন,লিটনের বিরুদ্ধে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে

রেজাউল করিম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ 
  • আপডেট সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২২ বার পঠিত

পাঙ্গাসীতে সরকারি রাস্তা দখল করে রিপন,লিটনের বিরুদ্ধে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে

রেজাউল করিম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জ রায়গঞ্জ হাটপাঙ্গাসীতে সরকারি জমি ও পাকা সড়ক দখল করে জোর পূর্বক বহুতল ভবন নির্মাণ এর অভিযোগ উঠেছে ইনকাম ট্যাক্স অফিসে চাকরি করা রিপন ও ব্যাবসায়ী লিটনের বিরুদ্ধে।

জানা যায় গত ৩ ফেব্রয়ারী ২০২৪ ইং তারিখে উপজেলার হাটপাঙ্গাসী মৌজার ৮ নং খতিয়ানের আর এস ১২৩৫ দাগের ৩২ শতক জমির আর এস রেকডী মালিক অনাথ বন্ধ শাহা ও বাংলাদেশ সরকারের পক্ষে ডেপুটি কমিশনার সিরাজগঞ্জ এবং আর এস ৩ নং খতিয়ানের ১২৩৬ দাগে ১শতক ভুমি আর এস রেকর্ড মালিক ছিলেন জেলা পরিষদ সিরাজগঞ্জ।
যাহা এই ভুমির উপর দিয়ে জনগণের চলাচলের জন্য পাকা সড়ক নির্মান করা হয়েছে। উক্ত সরকারি এই পাকা রাস্তার উপর জন চলাচলে বাধা তৈরি করে জোর করে রিপন ও লিটন বহুতল ভবন নির্মাণ শুরু করলে নুরনবি সহ গ্রামের সচেতন অনেকেই সরকারি পাকা রাস্তা ছাড়িয়া ভবন নির্মাণ করতে বল্লে রিপন ও লিটন গং উল্টো গ্রামবাসীকে হুমকি ধামকি দিয়া ভয়ভীতি দেখিয়ে ভবন নির্মাণ এর কাজ চলমান রাখিয়াছে। এসব বিষয় নিয়ে রায়গঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর ৬ফেব্রয়ারী ২০২৪ ইং একটি অভিযোগ দায়ের করা হয়েছে। উক্ত অভিযোগে আরও বলা হয়েছে এই জনবহুল পাকা সড়কে বহুতল ভবন নির্মাণ করা হলে রাস্তা টি জনগণের চলাচলে ব্যাপক অসুবিধা হবে এবং জরুরী প্রয়োজনে এ্যমবুলেন্স সহ অটোরিকশা, সিএনজি, ভ্যানগাড়ি কোন কিছুই প্রবেশ করতে পারবে না।
এবিষয়ে স্থানীয় সরকারী প্রতিনিধির নিকট অভিযোগ দিয়ে কোন সুফল পাওয়া যায় নাই। এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নু বলেন ঘটনা স্থলে গিয়ে আমি সরকারি রাস্তা ছেড়ে দিয়ে কাজ করার পরামর্শ দিয়েছি এবং পরে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে শুনেছি। তবে সরকারি রাস্তা জোর করে দখলে নিয়ে ভবন নির্মাণ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তাই এই রাস্তা খুলে দিয়ে ভবন নির্মাণ বন্ধ করে এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখার সার্থে গ্রামবাসী সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা ও সুবিচার প্রার্থনা করেন। এবং অভিযুক্ত ব্যক্তিদের শাস্তি দাবি করেন। অন্যথায় ঘটনা স্থলে যে কোন সময় বড় ধরনের সংঘর্ষ হতে পারে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর