1. developer@www.narijagrato.com : WordPress Support :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

পুলিশ সুপার মহোদয়ের সার্কেল অফিস, থানা ও পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন

দৈনিক নারী জাগ্রত নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২০০ বার পঠিত

পুলিশ সুপার মহোদয়ের সার্কেল অফিস, থানা ও পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন। 

দৈনিক নারী জাগ্রত নিউজ ডেস্কঃ

০২ ডিসেম্বর নড়াইল জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান  কালিয়া সার্কেল অফিস, কালিয়া থানা, নড়াগাতী থানা ও বড়নাল পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেছেন। এ সময় পুলিশ সুপারকে স্ব স্ব থানার অফিসার ইনচার্জবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে পুলিশ সুপারকে সালামি প্রদান করা হয়। অতঃপর তিনি অফিসার ও ফোর্সদের সাথে আইনশৃঙ্খলা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পাদন করতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান থানা ও তদন্ত কেন্দ্রে আগত ভুক্তভোগীদের সাথে সুন্দর আচরণ করতে বলেন এবং তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে বলেন। পুলিশ সুপার জনাব মোঃ মেহেদী হাসান এর প্রথম থানা পরিদর্শনকে স্মরণীয় রাখতে কালিয়া থানা চত্বরে একটি ফলজ চারা “চায়না কমলা” এবং নড়াগাতি থানা চত্বরে একটি “কৃষ্ণচূড়া” ফুলের চারা রোপন করেন।

এ সময় জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব প্রণব কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়া সার্কেল) জনাব শেখ তাসমীম আলম, অফিসার ইনচার্জ, কালিয়া থানা; জনাব সুকান্ত সাহা, অফিসার ইনচার্জ, নড়াগাতী থানা; জনাব মোঃ ইলিয়াস হোসেন, পুলিশ পরিদর্শক(নিঃ), বড়নাল তদন্ত কেন্দ্র, নড়াইলসহ অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর