1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় যুবকের কারাদণ্ড বহিষ্কার ৫

হৃদয় রায়হান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

হৃদয় রায়হান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় শিট পরিবর্তন করার অভিযোগে সুমন (২৭) নামে এক যুবককে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া শিটের নির্ধারিত অংশ পূরণ না করার কারণে পাঁচ জনকে বহিষ্কার করা হয়েছে।শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালের দিকে কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এণ্ড কলেজে পরীক্ষা চলাকালীন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মহসীন উদ্দীন এ সাজা দেন। রায় ঘোষণার পর অভিযুক্তকে জেলা কারাগারে পাঠানো হয়।সাজাপ্রাপ্ত সুমন মিরপুর উপজেলার রামনগর রফিকুল ইসলামের ছেলে।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সারাদেশের মত কুষ্টিয়াতেও দ্বিতীয় ধাপে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কুষ্টিয়া কালেক্টরেট স্কুল কেন্দ্রে ৬৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৩৮ জন পরীক্ষায় অংশ নেন।পরীক্ষা দেওয়ার সময় অভিযুক্ত যুবক ওএমআর শিট পরিবর্তন করেন। বিষয়টি দায়িত্ব থাকা পরীক্ষকের নজরে আসলে তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর