1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্লাস্টিক

প্রেমে বিচ্ছেদে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করলেন এক যুবক

মোঃ শাহাবুদ্দিন সেলিম,স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

মোঃ শাহাবুদ্দিন সেলিম,স্টাফ রিপোর্টার

মাথা ন্যাড়া ও দুধ দিয়ে গোসল করেন হাসেম আল ওসামা। চার বছর ধরে এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক। কিন্তু বেকার থাকায় চার বছরের ভালোবাসার সম্পর্কের ইতি টেনে ছেড়ে চলে গেছে প্রেমিকা। প্রেমে বিচ্ছেদের রাগে-দুঃখে নিজের মাথা ন্যাড়া করে ও দুধ দিয়ে গোসল করেছেন হাসেম আল ওসামা নামে এক যুবক। সোমবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।হাসেম আল ওসামা ওই গ্রামের মো. শাহাজান আলীর ছেলে। সে সলঙ্গা ফাজিল ডিগ্রি মাদরাসার শিক্ষার্থী। জানা যায়, বিচ্ছেদের বিষয়টি মেনে নিতে না পারতে। তিনি বিচ্ছেদের পর চুল, দাড়ি কাটা বন্ধ করে দেন। পরে বন্ধুদের পরামর্শে প্রেমের ব্যর্থতার শোক কাটাতে শতাধিক মানুষকে সাক্ষী রেখে মাথা ন্যাড়া করে সোনা-রুপা, গোলাপ ফুলের পাপড়ি ও ২০ লিটার দুধ দিয়ে গোসল করেন। শপথও করেছেন জীবনে আর কোনোদিন প্রেম করবেন না। বিয়েও করবেন না তিনি। প্রেমিক হাসেম আল ওসামা কালবেলা বলেন, কুড়িগ্রাম জেলার রৌমারি সদরের মোছা. নূপুর খাতুনের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয়। চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল আমাদের। আমার সব কিছু জানত সে। আমাকে বলত তোমার কিছু থাকা লাগবে না। আমাকে ছাড়া জীবনে অন্য কাউকে বিয়ে করবে না বলে শপথ করেছিল। তিনি বলেন, কয়েকদিন আগে আমি বেকার সেই অজুহাত দেখিয়ে প্রেমের সম্পর্কের বিচ্ছেদ ঘটায়। বিষয়টি আমি মেনে নিতে পারিনি। হাসেম আল ওসামা আরও বলেন, বন্ধুরা আমাকে অনেক বুঝিয়ে দুধ দিয়ে গোসল করার পরামর্শ দেন। যে কারণে ২০ লিটার দুধ দিয়ে গ্রামবাসীর সামনে গোসল করি। শপথও করেছি। জীবনে আর কোনোদিন প্রেম করব না। বিয়েও করব না।তাড়াশ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আকতার হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। ছেলেটির সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি মেয়েটির বিয়ে হয়ে যায়। এতে মনঃক্ষুণ্ন হয় হাসেমের। রাগে-দুঃখে হাসেম নিজ মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর